ডেস্ক রিপোর্ট: কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) নারী উদ্যোক্তাদের নিয়ে ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ, পণ্য প্রদর্শনী ও মেলা-২০২৫ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই প্রদর্শনীতে অংশ নেবে ব্র্যাক ব্যাংক।
নারী উদ্যোক্তাদের পণ্যের বাজার সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট এই মেলার আয়োজন করছে। বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য হলো, আরও বেশি নারীদের উদ্যোক্তা হতে উদ্বুদ্ধ করা এবং তাঁদের মূলধারার আর্থিক ব্যবস্থায় যুক্ত করে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা। এই উদ্যোগের অংশ হিসেবে এই প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।
৮ মে ২০২৫ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ঢাকার বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এই প্রদর্শনী চলবে ১১ মে ২০২৫ পর্যন্ত। এটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ১১ মে ২০২৫ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন এবং অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
নারী উদ্যোক্তাদের পণ্যের প্রসারে আয়োজিত এই মেলায় ব্র্যাক ব্যাংকসহ ৪৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মোট ৭০ জন নারী উদ্যোক্তা প্রদর্শনীতে অংশ নেবেন। ব্র্যাক ব্যাংকের নারী এসএমই ক্লায়েন্ট দীঘল এবং অনন্যা তাঁদের অর্গানিক ফুড এবং স্কিনকেয়ার প্রোডাক্ট নিয়ে মেলার ১ নম্বর স্টলে থাকবেন।
সম্মেলনে ‘প্রাতিষ্ঠানিক অর্থায়ন ও প্রান্তিক পর্যায়ের সিএমএসএমইদের মাঝে সেতুবন্ধন: প্রতিবন্ধকতা ও সম্ভাবনা’ শীর্ষক এক প্যানেল আলোচনার আয়োজন করবে ব্র্যাক ব্যাংক। এই প্যানেল আলোচনায় অংশ নেবেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফা, ব্র্যাক ব্যাংকের এএমডি অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম হাসান সাত্তার এবং সুইসকন্ট্যাক্টের টিম লিডার অব ইনস্পায়ার বিদৌরা তাহমিন খান। ৯ মে ২০২৫ সকাল ১০টায় কবি শামসুর রাহমান সেমিনার হলে আয়োজিত এই সেশনটি পরিচালনা করবেন ব্র্যাক ব্যাংকের হেড অব এসএমই স্ট্র্যাটেজি, ইনোভেশন অ্যান্ড নিউ বিজনেস জাকিরুল ইসলাম। এই সেশনটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
প্রতিষ্ঠার পর থেকে ব্র্যাক ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাথে দেশের নারী সিএমএসএমই উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। ব্যাংকটি নারীর ক্ষমতায়ন ও নারী উদ্যোক্তাদের উন্নয়নে নারীদের জন্য ব্যাংকিং, অর্থায়ন, সক্ষমতা বৃদ্ধি, নেটওয়ার্কিং এবং তাঁদের পণ্যের বাজার তৈরিতে সহায়তা করে যাচ্ছে।
ডেস্ক রিপোর্ট: দেশের অটোমোবাইল বাজারে সাশ্রয়ী যাতায়াতের নতুন উদাহরণ তৈরি করল ওমোডা ৯ প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল (PHEV)। সম্প্রতি পরিচালিত এক ‘রেঞ্জ টেস্টে গাড়িটি মাত্র একবারের প ...
স্টাফ রিপোর্টার: দেশে বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হিসাব তুলে ধরে এ তথ্য জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুর ...
ডেস্ক রিপোর্ট: অর্থ মন্ত্রণালয়ের বাজেট অনুবিভাগ থেকে জারিকৃত এক পরিপত্রে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে কিছু খাতে ব্যয় স্থগিত/হ্রাসকরণ নির্দেশনা প্রদান করা হয়েছে।
পরিপত্রে উল্লেখ করা হয়েছে ...
ডেস্ক রিপোর্ট: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে। সরকার বারবার আশ্বস্ত করলেও বাস্তব চিত্রে দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে ...
সব মন্তব্য
No Comments