ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমঞ্চল হয়ে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, সিলেট ও রাজশাহী বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরও অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূলে রয়েছে। আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবির এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
আবহাওয়া অফিস জানিয়েছেন, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ; ঢাজা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়, ঢাকা ও বরিশাল বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাজারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।
ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রংপুর, মৌলভীবাজার, চাঁদপুর, নোয়াখালী, বাগেরহাট, যশোর, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপ প্রদাহ বয়ে যাচ্ছে। এবং তা কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় বাতাসের গতি ও দিক রয়েছে পশ্চিম /উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৮-১২) কিঃ মিঃ। আজ সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭%।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৬ টা ৪৩ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৫ টা ১১ মিনিটে।
পরবর্তী ৫ দিনে দেশের উত্তরঅঞ্চলে বৃষ্টি /বজ্রসহ বৃষ্টি পাতের প্রবণতা হ্রাস পেতে পারে।
স্টাফ রিপোর্টার: দেশে পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা উৎসাহিত করতে নতুন ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানিতে বড় ধরনের শুল্ক-কর অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের ফলে আগামী ৩০ জুন পর্যন ...
ডেস্ক রিপোর্ট: দেশের ওপর সক্রিয় লঘুচাপের প্রভাবে আগামী কয়েকদিনে বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
৩ মে সন্ধ্যা থেকে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমক ...
স্টাফ রিপোর্টার: সংরক্ষিত মহিলা আসন থেকে নব-নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।
আজ রোববার সংসদ স ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর সড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার ও আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সিসি ক্যামেরা ও ভিডিও ফুটেজের মাধ্যমে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রো ...
সব মন্তব্য
No Comments