পঞ্চগড়ে পদোন্নতিজনিত বদলিতে পুলিশ কর্মকর্তা খান মোঃ শাহরিয়ারকে বিদায় সংবর্ধনা

প্রকাশ : 13 Nov 2026
পঞ্চগড়ে পদোন্নতিজনিত বদলিতে পুলিশ কর্মকর্তা খান মোঃ শাহরিয়ারকে বিদায় সংবর্ধনা

পঞ্চগড় প্রতিনিধি: সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিজনিত বদলি উপলক্ষে পঞ্চগড় জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ কর্মকর্তা খান মোঃ শাহরিয়ারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) পঞ্চগড় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে পঞ্চগড়ের পুলিশ সুপার মোঃ আবু সাইম জেলা পুলিশের পক্ষ থেকে খান মোঃ শাহরিয়ারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সম্মাননা স্মারক প্রদান করেন।


এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সিফাত-ই-রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শইমী ইমতিয়াজসহ পঞ্চগড় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


এ সময় সহকর্মীরা খান মোঃ শাহরিয়ারের কর্মজীবনের সফলতা কামনা করেন এবং তার আগামী দিনের পথচলা আরও সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক—এ প্রত্যাশা ব্যক্ত করেন।


সম্পর্কিত খবর

;