মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে প্রচার প্রচারণা শেষ হয়েছে গতকাল সোমবার মধ্যরাতে। এখন রাত পোহালেই ভোট। এই ভোটের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
এবার রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ১৫৫টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। সব কেন্দ্রেই ইভিএমএ ভোট গ্রহণ হবে। এ উপলক্ষে রাসিকের ৩০টি ওয়ার্ডের কেন্দ্রেগুলোতে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।
আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে নগরীর নিউ ডিগ্রী কলেজ থেকে নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো কার্যক্রম শুরু হয় । প্রিজাইডিং কর্মকর্তা ও ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা এসব সরঞ্জাম কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। ইভিএম মেশিন থাকছে প্রায় ১ হাজার ৮ শ’টি ।পর্যবেক্ষক থাকবেন নির্বাচন কমিশনের ১০ জন।
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান,নির্বাচনে ৭ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
নির্বাচনের দিন নগরীতে টহল থাকবে ২৫০ জন র্যাব ও বিজিবির ১০ প্লাটুন সদস্য। নির্বাচনের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন ৩ হাজার ৫১৪ জন পুলিশ, ১ হাজার ৯৩৫ আনসার সদস্য। থাকবেন ৩০জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১০জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
ভোটগ্রহণের দায়িত্বে থাকবেন ৩ হাজার ৬’শ ১৪ জন কর্মকর্তা। ভোট কেন্দ্রগুলোতে স্থাপন করা হয়েছে ১হাজার ৫৬০টি ক্লোজ সার্কিট ক্যামেরা।
এদিকে ১৫৫টি ভোট কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ১৪৮টি।
আগামীকাল বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে জেলা শিল্পকলা একাডেমিতে।
মেয়র পদে প্রার্থী ৪ জন। সাধারণ ৩০টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ১১১জন ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডে নারী কাউন্সিলর প্রার্থী ৪৬ জন।মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন।
পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় প্রতারণা ও হয়রানির অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে বিষয়টি তদন্ত ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণের মধ্যে বান্দরবানের লামা উপজেলায় পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় একই এলাকার ৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার, ৯ জুলাই ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া, পাগলির ঝিরি এলাকায় ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: রাজশাহীর চারঘাট উপজেলায় কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (৭) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।বুধবার (৮ জুলাই) দুপুর আ ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাস থামিয়ে ‘শ্রমিক কল্যাণ’ তহবিলের নামে রশিদ দিয়ে অর্থ আদায়ের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে চলা এ কার্যক্রম ...
সব মন্তব্য
No Comments