উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের পশ্চিম নারায়নপুর গ্রামে মঙ্গলবার দিবাগত রাতে ঘরের সিদ কেটে ঢুকে পরিবারের লোকজনের হাত পা বেঁধে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দায়ের করেছেন।
ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পশ্চিম নারায়নপুর গ্রামের ভুক্তভোগী আমির হোসেন জানান ০৫ আগস্ট দিবাগত রাত আনুমানীক দুইটা থেকে তিনটা ৩০ মিনিটের মধ্যে অজ্ঞাত পরিচয়ের ৪-৫ জনের একদল দূষ্কৃতিকারী ঘরের সিদ কেটে বাসায় ঢুকে ভিকটিমদের হাত-পা বেঁধে ভয়-ভীতি দেখিয়ে বাসায় থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
বাড়ির মালিক আরো জানান বসত ঘরের সিদ কেটে অজ্ঞাতনামা চোর চক্র ঘরের ভিতর ঢুকে আমাকে আর আমার মেয়ে লিজা আক্তার (২২) ও স্ত্রী হেনারা বেগম (৫০) কে গামছা দিয়ে হাত ও মুখ বেধে ভয়-ভীতির হুমকি দিয়ে বাসায় থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা পয়সা নিয়ে বাসার আসবাবপত্র এলোমেলো করে চলে যায়। এ সময় দূষ্কৃতিকারীরা বাসার আলমিরাতে থাকা নগদ ০২ লক্ষ টাকা এবং ছয়টি স্বর্নের আংটি, ২ ভরির নেকলেস ২ টি, গলার চেনা ২ টি,কানের দুল ৪ জোড়া, রুপার চেইন ১ জোড়া, নুপুর - ১ জোড়া ,২টি মোবাইল নিয়ে চলে যায় বলে জানা যায়। ঘটনার সময় আমি ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসলে তারা পালিয়ে যায়।
এ ঘটনায় উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান শুনেছি একটি চুরির ঘটনা ঘটেছে তবে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কৃষক কার্ড বিতরণে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। তারা কার্ড বিতরণ প্রক্রিয়া পুনঃতদন্তের ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২২ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের মুলাদী উপজেলায় স্কুলকক্ষ দখল করে দুই বছর ধরে বসবাসের প্রতিবাদ করায় এক বৃদ্ধাসহ নিরীহ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি মুলাদী উপজেলার সফিপুর ইউ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, বরিশাল ল’ কলেজের সাবেক ভিপি ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ ...
সব মন্তব্য
No Comments