স্টাফ রিপোর্টার: শেখ হাসিনার রায়কে ঘিরে কোনো আতঙ্কের সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
উপদেষ্টা আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।
উপদেষ্টা বলেন, আমি কোনো ধরনের আতঙ্ক দেখছি না। আমরা সারাদিন ঘুরছি। এদিক ওদিক যাচ্ছি। তিনি বলেন, সড়কেও কোনো আতঙ্ক নেই। আমরা সড়ক দিয়ে আসছি, যাচ্ছি। তিনি আরো বলেন, ছোটখাটো দু'একটা ঘটনা ঘটছে। ছোটখাটো ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে। তবে যারা এসব ঘটনা ঘটাচ্ছে তারা কিন্তু ধরাও পড়ছে। তিনি এসব ঘটনা প্রতিরোধে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।
দেখা মাত্রই গুলির নির্দেশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দেখামাত্রই গুলির কোনো নির্দেশ দেওয়া হয়নি। আত্মরক্ষার কথা বলা হয়েছে। তিনি বলেন, আত্মরক্ষার জন্য যেমন বিভিন্ন আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়, কাউকে গুলি করার জন্য নয়। এখানেও তেমনটি বলা হয়েছে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা তো ডেফিনেটলি তার প্রত্যাবর্তন চাই। ইতোমধ্যে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। প্রয়োজনে প্রত্যাবর্তনের বিষয়ে নতুন করে চিঠি দেওয়া হবে।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী বলেন, আত্মরক্ষার অধিকার প্রতিটি নাগরিকের রয়েছে। তিনি বলেন, কেউ আপনাকে মারতে এলে কিংবা হত্যা করতে এলে আপনার আক্রমণকারীকে প্রতিহত করার অধিকার আছে। এটা সবদেশে সবকালে আছে, এটা আমাদের দেশে তাৎক্ষণিকভাবে হয়নি।
এ সময় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগারে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের সুযোগে পালিয়ে যাওয়া ২ হাজার ২৪৭ বন্দীর মধ্যে এখনো ৬৯০ জন পলাতক রয়েছেন। তাঁদের মধ্যে নরসিংদী ক ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সমাজ ও রাষ্ট্রে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা না গেলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিজ্ঞান ও ইতিহাসের শিক্ষা থেকে আমরা দেখতে পাই, সমতা ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে আবারও ভোটের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। ২০ আগস্ট অনুষ্ঠেয় ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বৈধ প্রার্থীদের কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় এবার সংসদে সরাস ...
স্টাফ রিপোর্টার: শিশু, নারী, যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন, অধিকার ও ক্ষমতায়নে কাজের মধ্য দিয়ে ৩০ বছর পূর্ণ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ (জিএনবি)। সংস্থাটি ‘ক্ষমতায়ন, উদ্ভা ...
সব মন্তব্য
No Comments