স্টাফ রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীকে উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে। রবিবার (১৪ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেস উইং জানান, হাদীর শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই দ্রুত বিদেশে চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, সিঙ্গাপুরের একটি বিশেষায়িত হাসপাতালে তার পরবর্তী চিকিৎসা ও পর্যবেক্ষণ চলবে। তবে তার অসুস্থতার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
জানাগেছে, সংশ্লিষ্ট সরকারি উদ্যোগে এয়ারঅ্যাম্বুলেন্সের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
বিশেষ প্রতিনিধি: ককপিটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর ঢাকার উদ্দেশে উড়াল দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৭৭। স্থানীয ...
স্টাফ রিপোর্টার: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ছোট করে দেখছেন না তারা। জাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। বৃহ ...
স্টাফ রিপোর্টার: নতুন জাতীয় বেতন স্কেল (নবম পে স্কেল) অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণের নিয়ম ঠিক করেছে সরকার। বুধবার (২৮ অক্টোবর) অর্থ মন্ত্রণাল ...
স্টাফ রিপোর্টার: প্রকল্প পাসের পর বাস্তবায়নে বছরের পর বছর সময়ক্ষেপণ গ্রহণযোগ্য নয়। আগামী দুই মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এব ...
সব মন্তব্য
No Comments