স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে ২০২৫ সালের নভেম্বর মাসে ২৭৯৪ টি ফৌজদারী মামলা ও ৪১৪ টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয়েছে। সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা মাধ্যমে গ্রেফতারকৃত ৪৩৯৯ জনের মধ্যে ১৭০৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
আইন কর্মকর্তা (জেলা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, ডিএমপির মতিঝিল বিভাগ গত নভেম্বর মাসে ৩৫৫ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ২৮২ টি মামলা রুজু করে। তাদেরকে ২ লক্ষ ১১ হাজার ৯০০ টাকা জরিমানা ও ২২৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। অন্যদিকে ডিএমপির ওয়ারী বিভাগ ২৮০ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ২১৯ টি মামলা রুজু করে। তাদেরকে ১ লক্ষ ৭ হাজার ৪০০ টাকা জরিমানা ও ১১৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এছাড়াও ডিএমপির তেজগাঁও বিভাগ ৮৬৩ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৩০৬ টি মামলা রুজু করে। তাদেরকে ১ লক্ষ ২৫ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয় ও ১৩৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। একই সময়ে ডিএমপির গুলশান বিভাগ ৪২৩ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ২৩৮ টি মামলা রুজু করে এবং তাদেরকে ৮৫ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয় ও ১৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
তিনি আরও জানান, ডিএমপির লালবাগ বিভাগ ২৮১ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ২১৭ টি মামলা রুজু করে। তাদেরকে ১ লক্ষ এক হাজার ৪০০ টাকা জরিমানা ও ২০৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। অন্যদিকে জানান, ডিএমপির মিরপুর বিভাগ ১০৩৯ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৪৮৪ টি মামলা রুজু করে। তাদেরকে ২ লক্ষ ৭০ হাজার ৯০০ টাকা জরিমানা ও ৩৯৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এছাড়াও ডিএমপির উত্তরা বিভাগ ৮০৯ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৮০৯ টি মামলা রুজু করে। তাদেরকে ৫ লক্ষ ৬১ হাজার ২০০ টাকা জরিমানা ও ৪৪২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। একই সময়ে ডিএমপির রমনা বিভাগ ৩৪৯ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ২৩৯ টি মামলা রুজু করে এবং তাদেরকে ১ লক্ষ ৩৫ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয় ও ১৭৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
অন্যদিকে ডিএমপির মতিঝিল ট্রাফিক বিভাগে ৭৩৬ টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩৭ টি মামলা নিষ্পত্তি করে ও ৯৩ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। তেজগাঁও বিভাগে ১১৬৯ টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩৫ টি মামলা নিষ্পত্তি করে ও ৪৬ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়। ওয়ারী বিভাগে ৩৬৭ টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২৬ টি মামলা নিষ্পত্তি করে ও ৩৫ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়। গুলশান বিভাগে ১২৮৮ টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৪২ টি মামলা নিষ্পত্তি করে ও ৪২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়াও মিরপুর বিভাগে ১০৭৭ টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬৭ টি মামলা নিষ্পত্তি করে ও ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়। রমনা বিভাগে ৭০৯ টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৪৬ টি মামলা নিষ্পত্তি করে ও ৪৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। লালবাগ বিভাগে ৬৯৭ টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬৪ টি মামলা নিষ্পত্তি করে ও ৩৪ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। উত্তরা বিভাগে ৯৯০ টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৯৭ টি মামলা নিষ্পত্তি করে ও ১ লক্ষ ৭১ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, গুরুতর নয় এমন অপরাধ এবং যে অপরাধমূলক কাজের জন্য লঘু শাস্তি হয়, সে সব অপরাধসমূহের বিচার ফৌজদারি কার্যবিধির আলোকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যায়।
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১৫ এপ্রিল সকাল ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। শুক্রবার অধিবেশনের শেষ পর্যায়ে স্পিকার এ ঘোষণা দেন।
এর আগে সকালে স্পি ...
অনিক রায়,ফরিদপুর অফিস: মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাত ও অস্থিরতার আবর্তে আরেকটি বাংলাদেশি প্রাণ নিভে গেল দূর প্রবাসে। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলার শিকার হয়ে নিহত হয়েছেন ফরিদপুরের ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাত পরিস্থিতির আংশিক উন্নতি হলেও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) মালবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি না পাওয়ায় ...
স্টাফ রিপোর্টার: সময় সংকটের কারণে জাতীয় সংসদে তড়িঘড়ি করে একের পর এক বিল পাসকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। সংবিধান অনুযায়ী ১২ এপ্রিলের মধ্যে অধ্যাদেশগুলোকে আইনে পরিণত ক ...
সব মন্তব্য
No Comments