সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ "ফির' আউনী নয়, নবুয়্যতী রাজনীতি" এই প্রতিপাদ্যকে ধারণ করে জামালপুরে দেশ ও জাতির মুক্তির মদিনা সনদের আদলে সংবাদ সম্মেলন করে জুলাই ঘোষণাপত্র পেশ করেন মুক্তির দূত শফিউল্লাহ আদম।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১২টায় শহরের দৈনিক জামালপুর দিনকাল পত্রিকার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ জুলাই ঘোষণাপত্র পেশ করেন।
এসময় শফিউল্লাহ আদম বলেন, আমাদের ঘোষিত জুলাই ঘোষণাপত্র আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে মানুষের প্রতি এটা এক ঘোষণা। আমরা আল-কুরআনের নির্দেশনায় নেতৃত্ব ও সমাজ গঠন করতে চাই। এই সনদ হবে মদিনা সনদের আদলে। অতএব, বিখ্যাত সেই সনদ অনুয়ায়ী রাষ্ট্রধর্ম ও ধর্মনিরপেক্ষতা নয়, ধর্মীয় স্বাধীনতা হবে জুলাই ঘোষণাপত্রের মূল বিষয়।
তিনি আরও বলেন, মহাকালের পরিক্রমায় আমরা দেখি আল্লাহুদ্রোহী কুফরী মিথ্যা মতবাদের মাধ্যমেই সমগ্র বিশ্বে বারবার ফ্যাসিস্ট, স্বৈরাচার, রাজাকার, সর্বহারা, জঙ্গি, সন্ত্রাসী ও চাঁদাবাজ যালিম গোষ্ঠীর আবির্ভাব হচ্ছে। মূলত এই দুষ্টচক্রই মানব মুক্তির প্রধান অন্তরায়। সম্মানিত আরশের অধিপতি আল্লাহুর বিধান আল-কুরআনের নির্দেশনানুযায়ী, রিসালাত ভিত্তিক জাতির মনোনীত নেতার নেতৃত্বে ক্যান্সারের ন্যায় এ দুষ্ট ক্ষত নির্মূলে সকল বাধা পেরিয়ে আমরা সাম্য, মানবিক মর্যাদা ও সমাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে যাবো ইনশাআল্লাহ!
তিনি বলেন, আজ হতে প্রায় চৌদ্দশত বৎসর পূর্বে সম্পাদিত মদিনা সনদ আজও নির্যাতিত বিশ্ব মানবতার এক উজ্জল দৃষ্টান্ত। বর্তমান যুদ্ধ-বিগ্রহ-সংঘাতময় অশান্ত বিশ্বে ফির'আউনরূপী যালিম শাসক ও তার অভিজাত শ্রেণি সুশীলদের সৃষ্ট সকল মতবাদ ও সংবিধানকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে মিথ্যা ও আদিপত্যবাদী শোষক লুটেরা-দূর্নীতিবাজ রাজনীতিবিদদের রুখে, বাংলার জমিনে আবির্ভূত আল্লাহুর মনোনীত দূত "দাব্বাতুল-আরদ্" এর নেতৃত্বে, একত্ববাদের ঝান্ডা উড়িয়ে, বিপ্লবী জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে, সোনার মদিনারূপে সোনার বাংলা গড়ে, বিশ্বময় ক্ষুধা, দারিদ্র, বৈষম্য, বর্ণবাদ, ফ্যাসিবাদ ও জঙ্গিবাদমুক্ত এক শান্তির নিরাপদ পৃথিবী গড়ার লড়াই-সংগ্রামে আপনাদেরকে সর্বাত্বক অংশগ্রণের আহ্বান করছি।
সংবাদ সম্মেলনে জামালপুরের প্রিন্ট, অনলাইন, ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও শফিউল্লাহ আদমের সাথে হবীবুল্লাহ, ডাক্তার আব্দুল মোমেন, মোশাররফ হোসেন, আনিসূর রহমান, আরিফ হোসেন, ওসামা, সোয়াইফ, মোকসেদুল, কাউসার ও মানিক হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানকে (অব.) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার ডিও ...
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে প্রায় ৫০ বছরের পুরনো রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে অবশেষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেক ...
সব মন্তব্য
No Comments