স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনসহ মোট নয় দফা দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রায় পুলিশশী হামলা ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ মার্চ) বিকেল পৌঁনে চারটারদিকে 'ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ' নামে একটি প্ল্যাটফর্ম এই কর্মসুচি পালনের সময় এঘটনা ঘটে। এনিয়ে বিক্ষোভকারী ও পুলিশ পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন।
জানাগেছে, পদযাত্রাটি শাহবাগ পার হয়ে বাংলামোটরের দিকে যাওয়ার সময় পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। এসময় প্রথমে পুলিশের সঙ্গে হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। এতে বেশ কয়েকজন বিক্ষােভকারী ও পুলিশ সদস্য আহত হয়েছে।
পদযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, সারাদেমে অব্যাহতভাবে খুন-ধর্ষণ-নিপীড়নের ঘটনা বেড়েই চলছে। যা ঠেকাতে উপদেষ্টা ব্যর্থ হয়েছেন। তাকে দ্রুত অপসারন করতে হবে।
এদিকে হোটেল ইন্টারন্যাশনালের সামনে ধর্ষণবিরোধী পদযাত্রা থেকে পুলিশের ওপর আক্রমণ করা হয়েছে বলে অভিযােগ করেছে ঢাকা মহানগর পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।
এদিকে আজ ১১ মার্চ, ২০২৫ ঢাকায় ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে গণপদযাত্রায় পুলিশ ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত ও সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী ।
স্টাফ রিপোর্টা: রাজধানী ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য নাগরিকদের সামনে তুলে ধরা এবং নগরের প্রতি মমত্ববোধ ও দায়িত্বশীলতা বাড়ানোর লক্ষ্যে অনুষ্ঠিত হলো ‘ঢাকা হেরিটেজ রান’। ঢাকা দক্ষিণ সিটি ...
স্টাফ রিপোর্টার: উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্যে সমুদ্রবন্দর ও উপকূলজুড়ে ঝড়ো হাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ ১৫ আগস্ট। ১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরে ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন ...
স্টাফ রিপোর্টার: আজ ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ধানমন্ডির ৩২ নম্বর সড়কের নিজ বাসভবনে একদল সেনাসদস্যের হামলায় নিহত হন। একই ঘটনায় তাঁর পরিবারের অধিকাংশ ...
সব মন্তব্য
No Comments