মনিরুজ্জামান সুমন আমতলী থেকে ।। আমতলীতে ৫ কেজি গাঁজাসহ আমিরুল (৩৪) নামে এক মাদক বিক্রেতাকে
আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার সময় আমতলী উপজেলার গাজীপুর বন্দর থেকে গোপন সংবাদেও ভিত্তিতে তাকে আটক করা হয়। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের ম¯Íফা মাতুব্বরের ছেলে মো. আমিরুল ইসলাম দীর্ঘ দিন ধওে গাঁজা বিক্রি কওে আসছে। মঙ্গহলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের এসআই বিকাশ কর্মকারের নেতৃত্বে একদল পুলিশ আমিরুলের বাড়িতে অভিযান পরিচালনা কওে তাকে আটক করে। পরে তার ঘরে অভিযান চালিয়ে ৫কেজি ১০০গ্রাম জব্দ করে। আটককৃত আমিরুল দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাকি দিয়ে মাদক বিক্রি করে আসছে। এঘটনায় এসআই বিকাশ কর্মকার বাদী হয়ে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচর্জ মো. ইকরাম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক বিক্রেতা আমিরুলকে ৫ কেজি ১শ’গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আমতলী থানায় মামলা করা
হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানান, ৫কেজি ১শ’গ্রাম গাঁজাসহ আটক আমিরুলের বিরেুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের নদীভিত্তিক পর্যটনের লক্ষ্যে প্রথমবারের মতো কাঠের তৈরি ঐতিহ্যবাহী বিলাসবহুল নৌ-তরী ‘কুইন অব উলানিয়া’ উদ্বোধন করা হয়েছে।শুক্রবার বিকেলে কীর্তনখোলা নদীতে অনুষ্ঠানের ...
মো. মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধি: জেলার কালীগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টায় কালীগঞ্জ শহরের প্রধান বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ছয়লেন মহাসড়কের দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার ভূরঘাটা বাসটার্মিনাল থেকে ইল্লা বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় তিন কিলোমিটার মহাসড়কজুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হ ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা গ্রামে দৃষ্টি প্রতিবন্ধী মো. দুলাল মিয়ার পৈতৃক ও ওয়ারিশি সম্পত্তি এবং বড় ভাই নূরে আলমের ক্রয়কৃত জমি অবৈধভাবে দখলচেষ্ ...
সব মন্তব্য
No Comments