বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় নৃত্যকলা বিভাগের উদ্যোগে ‘Music and Allied Arts of Greater South Asia’ শীর্ষক ৩-দিনব্যাপী এক আন্তর্জাতিক সিম্পোজিয়াম বৃহস্পতিবার ( ১১ জুলাই ২০২৪ ) এশিয়াটিক সোসাইটি’র মিলনায়তনে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মেলন উদ্বোধন করেন। সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘জলবায়ু সংকট এবং শিল্পকলার উপর এর প্রভাব’।
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আসাদুজ্জামান নূর এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, স্রোভেনিয়ার লুব্লজানা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাভানিবর পেত্তান, শ্রীলঙ্কার ইউনিভার্সিটি অব ভিজ্যুয়াল আর্টস এন্ড ডিজাইন কেলানিয়ার অধ্যাপক ড. কে.ডি. লাসানথি মানারাঞ্জানিয়ে এবং যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রিচার্ড কেন্ট উলফ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন। নৃত্যকলা বিভাগের চেয়ারপার্সন মনিরা পারভীন স্বাগত বক্তব্য দেন এবং সহযোগী অধ্যাপক ড. সায়েম রানা ধন্যবাদ জ্ঞাপন করেন।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে কার্যকর ভূমিকা পালনের জন্য বিশ্বের সংস্কৃতিকর্মীদের প্রতি আহ্বান জানান। শিল্প ও সংস্কৃতিকে বিভিন্ন অন্যায় প্রতিরোধের শক্তিশালী হাতিয়ার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে কার্বন নিঃসরণের বিরুদ্ধে শিল্পীদের সোচ্চার হতে হবে। তিনি বলেন, মূলত বিশ্বের উন্নত দেশগুলোই কার্বন নিঃসরণের জন্য দায়ী। কার্বন নিঃসরণের কারণে বিশ্বের তাপমাত্রা দ্রুত বাড়ছে। এতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশসমূহ ক্ষতিগ্রস্থ হচ্ছে। এই সিম্পোজিয়াম জলবায়ু পরিবর্তন বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সিম্পোজিয়ামে বিশ্বের ১০টি দেশের ৬৩জন শিল্পী ও প্রতিনিধি অংশগ্রহণ করছেন।
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এবং এ অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসমূহের এসএসসি ও সম ...
স্টাফ রিপোর্টার: দেশের নতুন প্রজন্মকে সংসদীয় কার্যক্রম সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা দিতে জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য স্থায়ী আসন সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক-গ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের জন্য সাপ্তাহিক ছুটির কাঠামোয় পরিবর্তন এনে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস চালুর পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এ ক্ষেত্রে রোববার অনলাইনে শিক্ষা কার্যক্রম পরি ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে বিদেশি ফ্যাকাল্টির অংশগ্রহণে নিয়মিত অনলাইন ক্লাস কার্যক্রমের উদ্বোধন করেছেন বিএমইউ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ...
সব মন্তব্য
No Comments