ভোলা প্রতিনিধি॥ ভোলায় বন্ধুর সঙ্গে শপিং করতে এসে বাড়ি ফেরার পথে পিক-আপ চাপায় শাকিল (২১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর বন্ধু সুমন আহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে ভোলা-ভেদুরিয়া আঞ্চলিক সড়কের মাদ্রাসা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিল ভোলা সদর উপজেলা চরসামাইয়া ইউনিয়নের ২ নং চর ছিফলী গ্রামের মো.ফখরুল ইসলামের ছেলে। সে গতবছর ভোলা সরকারি কলেজ থেকে বাণিজ্য বিভাগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চলতি বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানাযায়, শনিবার রাতে শাকিল ও তার বন্ধু সুমন ভোলা শহর থেকে শপিং করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ভোলা-ভেদুরিয়া আঞ্চলিক সড়কের মাদ্রাসা বাজার সংলগ্ন এলাকায় মাছ বোঝাই একটি পিক-আপ শাকিলের মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে ভোলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার শাকিলকে মৃত্যু ঘোষনা করেন। আহত সুমন চিকিৎসাধীন রয়েছেন।
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
সব মন্তব্য
No Comments