আনিছ আহমেদ (শেরপুর)প্রতিনিধি: বাংলা ইশারা ভাষার প্রসার করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্য নিয়ে শেরপুরে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতর আয়োজনে ৭ ফেব্রুয়ারি বুধবার সকালে দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এক বর্ণাঢ্য র্যালি উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। পরে র্যালিটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপ-সচিব মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয় তুলশীমালা ট্রেনিং কাম-কম্পিউটার ল্যাব সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন শেরপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। এসময় তিনি বলেন, ভাষা আন্দোলনের মাসে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এসময় তিনি সবক্ষেত্রে বাংলা ইশারা ভাষার ব্যবহার এবং শ্রবণ প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধীদের প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান।
জেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী মোঃ শরাফত আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাব সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক জিএইচ হান্নান, বিটিভির জেলা প্রতিনিধি দেবাশীষ ভট্টাচার্য্য, বাকপ্রতিবন্ধী ও তৃপ্তি টেইলার্স এর স্বত্বাধিকারী নন্দ পাল প্রমুখ।
এসময় সদর উপজেলা সমাজসেবা অফিসার আরিফুর রহমান, সাংবাদিক রফিক মজিদ, জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, যুব রেড ক্রিসেন্ট সদস্যসহ প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
রাজশাহী অফিস : চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বৃক্ষরোপণ কর্মসূচি, প্রতিষ্ঠান পরিদর্শন এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।রোববার (৫ জুলাই) সকালে জ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীর অগ্রণী (আবাসন) হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারকে মারধর করে অণ্ডকোষ চেপে ধরে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: মেহেন্দিগঞ্জ উপজেলার ১২নং দড়িচর খাজুরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড দড়িচর খাজুরিয়া লঞ্চঘাট সংলগ্ন নতুনহাট বাজারে ৫ জুলাই সোমবার সকাল ৭টায় জনৈক দেলোয়ার বে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সেই তহশিলদারের সরকারি রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার সংবাদ প্রকাশিত হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওটি। ঘটনার পরদিন তৎক্ষনাৎ ...
সব মন্তব্য
No Comments