পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের গবেষণার মাঠ থেকে অভিযান পরিচালনা করে ছিনতাই মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে আরএমপি’র চন্দ্রিমা থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন মো: হাসিবুল হোসেন শান্ত (২৯),মো: শামিম ইসলাম (২৫) ও মো: রাব্বি আহম্মেদ (২০)। হাসিবুল রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী কড়াইতলার মো: আনোয়ার হোসেনের ছেলে,শামিম ইসলাম একই থানার মেহেরচন্ডী পূর্বপাড়ার মো: আমিরুল ইসলামের ছেলে ও রাব্বি মতিহার থানার কাজলা ফুলতলার মো: মোছলেছুর রহমানের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়,গতকাল ১৯ ফেব্রুয়ারি রাতে আরএমপি’র বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জীর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: হাফিজুল ইসলামের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মো: মাহমুদুল হাসানের নেতৃত্বে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মো: মাহবুব আলম, এসআই প্লাবন কুমার সাহা ও তাঁর টিম থানা এলাকায় ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চন্দ্রিমা থানার ছিনতাই মামলার আসামি হাসিবুল,শামিম ইসলাম ও রাব্বি আহম্মেদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের গবেষণার মাঠে অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে চন্দ্রিমা থানা পুলিশের ঐ টিম
২০ ফেব্রুয়ারি (১৯ ফেব্রুয়ারি দিবাগত) রাত পৌনে ১টায় সেখানে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করে আসামি হাসিবুল,শামিম ইসলাম ও রাব্বিকে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়,সে গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় মেহেরচন্ডী ফ্লাইওভারের নিচে কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. প্রফেসর ইসরাত জাহান রুপার কাছ থেকে ব্যাগ ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত। জিজ্ঞাসাবাদে আরও জানা যায় তারা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইকৃত মোবাইল,নগদ অর্থসহ অন্যান্য মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
রাজশাহী অফিস : চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বৃক্ষরোপণ কর্মসূচি, প্রতিষ্ঠান পরিদর্শন এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।রোববার (৫ জুলাই) সকালে জ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীর অগ্রণী (আবাসন) হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারকে মারধর করে অণ্ডকোষ চেপে ধরে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: মেহেন্দিগঞ্জ উপজেলার ১২নং দড়িচর খাজুরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড দড়িচর খাজুরিয়া লঞ্চঘাট সংলগ্ন নতুনহাট বাজারে ৫ জুলাই সোমবার সকাল ৭টায় জনৈক দেলোয়ার বে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সেই তহশিলদারের সরকারি রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার সংবাদ প্রকাশিত হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওটি। ঘটনার পরদিন তৎক্ষনাৎ ...
সব মন্তব্য
No Comments