কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মেয়াদ উত্তীর্ন ও বিক্রয় অযোগ্য ঔষধ রাখায় দুই ফার্মেসীকে ৪০ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় বেশ কিছু বিক্রয় অযোগ্য ঔষধ জব্দ করা হয়। সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সংলগ্ন ঔষদের দোকানে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন। এসময় পটুয়াখালী জেলা ঔষধ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানান, মেয়াদ উত্তীর্ন ও বিক্রয় অযোগ্য ঔষধ রাখায় ফেরিঘাট এলাকার রাকিব মেডিকেলের মালিককে ২০ হাজার ও মা বাবার দোয়া মেডিকেলের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments