রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিপুল পরিমাণ গাঁজাসহ মোসাঃ লিমা খানম (২৮) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২০ মে শনিবার বেলা ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক ওসমান গণির নেতৃত্বে উপজেলার সদর ইউনিয়নের মাছ রং গ্রামে অভিযান চালিয়ে মৃত সাইফুল হাওলাদারের মেয়ে চিহৃিত মাদক কারবারি লিমা খানমকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে সাড়ে ৭শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যপারে পুলিশ বাদী হয়ে বানারীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করার পরে ওইদিন দুপুরে তাকে বরিশালে জেলহাজতে পাঠানো হয়।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, জিরো টলারেন্সে অবস্থান নিয়ে সর্বনাশা মাদক নির্মুলে মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments