ডেস্ক রিপোর্ট: আজ ৭ মে ২০২৪ জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে শ্রম প্রতিমন্ত্রীকে স্মারকলিপি পেশ করেছেন গাজীপুরের ড্যানিশ নিটওয়্যার লি: এর শ্রমিকবৃন্দ। নয় শতাধিক শ্রমিকের স্বাক্ষরিত আবেদনটি পেশ করার পূর্বে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন বলেন, গত ২৫ এপ্রিল ত্রিপক্ষীয় চুক্তি বঙকারী মালিককে ধরে এনে চুক্তি বাস্তবায়ন করতে হবে অন্যথায় একটি কারখানার এই আন্দোলন জাতীয় শ্রমিক আন্দোলনে রূপ নিবে। মালিক কোনো প্রকার আইনের তোয়াক্কা না করে সরকারি দপ্তরের সাথে সম্পাদিত চুক্তি করে নানা রকম ষড়যন্ত্র ও কারসাজি করে চলছে।
২৫ এপ্রিলের সভায় মালিকপক্ষ স্বীকার করে বলেছে যে, তারা শ্রমিকদের কাজে যোগদানের তারিখ পরিবর্তন করে সার্ভিস বেনিফিট মেরে দেওয়ার চেষ্টা করেছে তা সংশোধন করে ৫ মে'র পূর্বেই প্রকৃত যোগদানের তারিখ ঠিক করে দিবেন কিন্তু তা করা হয়নি। অন্যান্য বকেয়া পাওনাও পরিশোধ করার কথা তারও কোনো উদ্যোগ দেখছি না।
৫ মে চূড়ান্ত সভা করে শ্রমিকদের দাবি অনুসারে কারখানা চালুসহ অন্যান্য বিষয় সমাধান করবেন। সরকারের পক্ষ থেকে ৫ তারিখ সভা আহবান করা হয়েছিল কিন্তু মালিক সে সভায় না এসে নানা রকম ষড়যন্ত্র করছে। এমন অবস্থায় অতিসত্বর মালিক কে ধরে এনে পূর্ববর্তী চুক্তি এবং পরবর্তী করণীয় নির্ধারণের দাবি জানান শ্রমিকনেতা কাজী রুহুল আমিন।
প্রেসক্লাবের সমাবেশ শেষে মিছিলসহ সচিবালয় অভিমুখী যাত্রা শুরু করলে পুরানা পল্টন মোড়ে
পুলিশি বাঁধার মুখে প্রতিবাদে সমাবেশ করেন। এতে বক্তব্য রাখেন শ্রমিক নেতা জালাল হাওলাদার, এম এ শাহীন, সোহেল রানা ও সুমা আক্তার প্রমুখ। পুনরায় পল্টন মোড় থেকে মিছিলসহ শ্রম ভবনে গিয়ে ভবনের সামনে লাগাতার অবস্থান আন্দোলন চলছে। শ্রমিকনেতা জয়নাল আবেদীনের নেতৃত্বে ৫ সদরস্যর প্রতিনিধি টীম শ্রম প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।
শ্রমভবনের সামনে লাগাতার অবস্থান আন্দোলন চলবে। আগামীকাল ৮ মে ২০২৪, সকাল ১০ টা থেকে কর্মসূচি শুরু হবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি'র সভাপতিত্বে আজ (মঙ্গলবার) বাংলাদেশ জাতীয় সংসদের কেবিনেট কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক স ...
স্টাফ রিপোর্টার: এক দিনের ব্যবধানে বাংলাদেশের সরকারের শীর্ষ পর্যায়ের তিন ব্যক্তির সঙ্গে বৈঠক করে ঢাকা ছেড়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) বিকেলে নয়াদিল্লির উ ...
স্টাফ রিপোর্টার: আজ সচিবালয়ে মন্ত্রিসভার ১৬তম বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ভিসা নীতিমালা-২০২৬’-এর খসড়া অনুমোদন করা হয়েছে। বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থানকে সহজ ও সুশৃঙ্খল করা ...
স্টাফ রিপোর্টার: মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধ রাষ্ট্রের অন্যতম অঙ্গীকার এবং মানবাধিকার সংরক্ষণ, উন্নয়ন এবং নিশ্চিতকরণ রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য। এছাড়া জাতিসংঘের সার্বজনীন মানবাধিকারের ঘোষণাসহ মানব ...
সব মন্তব্য
No Comments