চট্টগ্রাম অফিস: তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, 'প্রকৃতপক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাহেব, তার নেত্রী খালেদা জিয়া ও তাদের দল যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, হৃদয়ে যে তারা পাকিস্তানকেই লালন করে সেটির নগ্ন বহিঃপ্রকাশ ঘটেছে তাদের মুখে 'পাকিস্তানই ভালো' বক্তব্যে।'
শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকরা মির্জা ফখরুলের বৃহস্পতিবারের বক্তব্য 'পাকিস্তানই ভাল ছিল' নিয়ে প্রশ্ন করলে মন্ত্রী এ কথা বলেন। ড. হাছান বলেন, 'আমরা এতদিন ধরে যে বলে আসছিলাম, মির্জা ফখরুল সাহেব, তাদের নেত্রী বেগম জিয়া এবং তার দল হৃদয়ে পাকিস্তানকেই যে লালন করে, এই বক্তব্যই তা প্রমাণ করেছে।'
সম্প্রচারমন্ত্রী বলেন, 'যেখানে আমরা অর্থনৈতিক, সামাজিক, মানব উন্নয়ন, স্বাস্থ্যসহ সমস্ত সুচকে পাকিস্তানকে ২০১৫ সালে অতিক্রম করেছি, মাথাপিছু আয়ে পাকিস্তানকে তো বটেই, ভারতকেও ছাড়িয়ে গেছি, সেই কারণে আজ পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে।'
হাছান বলেন, 'পাকিস্তানের সাবেক ও বর্তমান প্রধানমন্ত্রীসহ রাজনীতিবিদরাও তা স্বীকার করে এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে। আর মির্জা ফখরুল সাহেব গতকাল ঠাকুরগাঁও গিয়ে বললেন 'পাকিস্তানই ভালো ছিল'! এতে তাদের অন্তরে যে পাকিস্তান সেটাই নগ্নভাবে প্রকাশ পেল।'
স্টাফ রিপোর্টার: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার নগরীর বিভিন্ন থানা এবং ও ...
ডেস্ক রিপোর্ট: বেকারত্ব ও কর্মসংস্থানের সংকট, একের পর এক মিল-কারখানা বন্ধ হয়ে যাওয়া, বেসরকারি খাতে চাকরির সঙ্গে জীবনযাত্রার ব্যয়ের সামঞ্জস্যহীনতা এবং লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ক ...
স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের পক্ষের কোনো আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই। তাদের নীতি ও নৈতিকতা নেই। তারা মোনাফেকি করছে, আর ...
স্টাফ রিপোর্টার: দু-একটা ককটেল ফুটিয়ে বা বাসে আগুন দিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জনগণকে ক ...
সব মন্তব্য
No Comments