দেলদুয়ারে অসহায় পরিবারের মাঝে এমপি টিটু'র ঢেউটিন ও চেক বিতরণ

প্রকাশ : 09 Jul 2023
দেলদুয়ারে অসহায় পরিবারের মাঝে এমপি টিটু'র ঢেউটিন ও চেক বিতরণ

ইউসুফ হোসেন লেনিন, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করেছেন টাঙ্গাইল ৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। রবিবার (৯ জুলাই) সকালে উপজেলা অডিটোরিয়াম ভবনে
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহনির্মাণ মঞ্জুরী বাবদ চেক বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দেলদুয়ার উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ, ভাইস চেয়ারম্যান এস এম এহসানুল হক সুমন, উপজেলা আ. লীগ সভাপতি মো. ফজলুল হক, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: মাসুদ-উজ্জামান খান সহ স্থানীয় আ. লীগ, অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী বৃন্দরা।

সম্পর্কিত খবর

;