‘নজিরবিহীন’ সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী জিকুকে ঘিরে স্বপ্ন দেখছে ভোটাররা

প্রকাশ : 29 Oct 2026
‘নজিরবিহীন’ সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী  জিকুকে ঘিরে স্বপ্ন দেখছে ভোটাররা

স্টাফ রিপোর্টার এলাকাবাসির সমস্যা সমাধান ও রাস্তাঘাটের উন্নয়নে ভূমিকা রাখায় ‘নজিরবিহীন’ সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী জিকুকে ঘিরে স্বপ্ন দেখছেন ডিএসসিসির ৬৪ নং ওয়ার্ডের বাসিন্দারা। এরইমধ্যে ময়লা-আবর্জনা, ড্রেন পরিষ্কার, ধর্মীয় অনুষ্ঠান (ওয়াজ মাহফিল), খেলাধুলা আয়োজনের মধ্যদিয়ে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন যাত্রাবাড়ী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ডিএসসিসির ৬৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জাকির হোসেন জিকু। একইসঙ্গে এলাকার বেকার যুবকদের দিচ্ছেন সঠিকপথের পরিকল্পনাও। এতে সাধারণ মানুষের কাছে তিনি হয়ে উঠেছেন ‘নজিরবিহীন’ কাউন্সিলর প্রার্থী। এছাড়াও জনকল্যাণে আরও বেশ কিছু কাজ সফলতার সঙ্গে করতে পারায় ভোটারদের নজর কেড়েছেন বার বার কারা নির্যাতিত বিএনপির নেতা জাকির হোসেন জিকু। গতকাল বুধবার বেলা ১১ টায় কোনাপাড়াস্থ (শাহাজালাল রোড) বিএনপির দলীয় কার্যালয়ে কথা হয় তার সঙ্গে। তিনি জানান, ৬৪ নং ওয়ার্ডের সন্তান হিসেবে চেষ্ঠা করছি মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখতে। সিটি করপোরেশন নির্বাচনে অংশ গ্রহন বড় কথা নয়। তবে জনপ্রতিনিধিরা চেষ্টা করলে নিজ নিজ এলাকাকে একটি আর্দশ ও সুন্দর মর্ডেল ওয়ার্ড গড়ে তুলতে পারে। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে আমি একজন কাউন্সিলর প্রার্থী। মিথ্যা আশ্বাস, ফাঁকা স্লোগান বা জাঁকজমকপূর্ণ শোডাউনে আমি বিশ্বাস করি না। তবে জনগণের সরাসরি কল্যাণে সৃজনশীল ও নজিরবিহীন উদ্যোগ বাস্তবায়নের মধ্যদিয়ে কোনাপাড়া, শাহাজালাল ও সিরাজ উদ্দিন রোড, কাঠেরপুল-মোমেনবাগ, দরবার শরিফ রোড, আইআরটিউবস ফ্যাক্টরি, ধার্মিক পাড়া, সিটি মিলস্, মল্লিকপাড়া ও বাঁশেরপুল,ইষ্টান হাউজিং-আমিনবাগসহ ৬৪ নং ওয়ার্ডে অর্ন্তভূক্ত এলাকার সাধারণ মানুষের কল্যানে নিজেকে উজার করে দেওয়ার চেষ্টা করবো। এলাকায় একটা খেলার মাঠ নেই,যত দ্রুত সম্ভব একটা খেলার মাঠ করার চেষ্টা করবো। একইসঙ্গে শিক্ষা ও সংস্কৃতির মানোন্নয়ন এবং আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করে ৬৪ নম্বর ওয়ার্ডকে একটি ‘মডেল ওয়ার্ড’ হিসেবে গড়ে তোলার সাধ্যমতো চেষ্টা করবো। এবারের নির্বাচনে জিকুর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে আগাম মাঠে নেমেছেন এলাকাবাসিও। কথা হয় সিরাজ উদ্দিন রোডের বাসিন্দা কলা ব্যবসায়ী নিজাম উদ্দিনের সঙ্গে। তার বাড়ি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায়। তবে তিনি ৬৪ নং ওয়ার্ডের ভোটার। তিনি বলেন, সব সময় সুখে-দু:খে জিকু ভাইকে আমরা পাশে পায়। তিনি একজন নিরঙ্কার মানুষ। তার সঙ্গে আছি এবং থাকবো। একই কথা বলেছেন কোনাপাড়ার স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা। শুধু নিজাম উদ্দিন কিংবা কোনাপাড়ার স্থানীয় বাসিন্দারাই নয়, এলাকার বেশির ভাগ ভোটারদের একটাই কথা আসন্ন ডিএসসিসি নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে জাকির হোসেন জিকুকে চান।


সম্পর্কিত খবর

;