তথ্য উপদেষ্টা হলেন মাহফুজ আলম

প্রকাশ : 26 Feb 2025
তথ্য উপদেষ্টা হলেন মাহফুজ আলম

স্টাফ রিপোর্টার:  নাহিদ ইসলামের পদত্যাগের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন উপদেষ্টা মাহফুজ আলম। 
বুধবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রী পরিষদ সচিব জাহেদা পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়।
এরআগে গতকাল মঙ্গলবার দুপুরে উপদেষ্টা পদ থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করেন।

আন্দোলনের মুখে অভ্যূত্থানে ৫ আগষ্ট দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। অভ্যূত্থানের তিন দিনের মাথায় ৮ আগষ্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বতী সরকার গঠিত হয়। সেই সরকারে উপদেষ্টা হিসেবে ১০ নভেম্বর শপথ নেন মাহফুজ আলম। তবে সে সময় তাকে নির্দিষ্ট কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। এরআগে ২৮ আগষ্ট  প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি হিসেবে নিয়োগ দেওয়া হয় তাকে। 

সম্পর্কিত খবর

;