দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বন্যায় ক্ষতি হয়েছে প্রায় ১৩০০ হেক্টর জমির উঠতি ফসল সহ বিভিন্ন ধরণের ফসল। ফসলের ক্ষতিতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। আগামীতে চলবে কিভাবে তা নিয়ে দু:চিন্তায় রয়েছেন তারা। এ মুহুর্তে প্রয়োজন কৃষি ভর্তুকি সহ সার্বিক সহায়তার। দৌলতপুরে পদ্মা নদীতে পানি বৃদ্ধি পেয়ে বন্যার সৃষ্টি হওয়ায় উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের চরাঞ্চাললের উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় সব আবাদি জমি পানিতে তলিয়ে যায়। এতে উঠতি ফসল ধান, পাট, সবজি, ভুট্টা, কলা ও মরিচের ব্যাপক ক্ষতি হয়। বন্যায় ফসলের ক্ষতি হওয়ায় কৃষকরা পড়েছেন বিপাকে।
চিলমারী ইউনিয়নের ক্ষতিগ্রস্থ কৃষকরা জানান, গত দুই সপ্তাহ আগে আকষ্মিক বন্যায় তাদের আবাদি ফসল ধান, পাট, ভুট্টা, কলা, সবজি ও মরিচের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে ধান ডুবে যাওয়ায় তারা শঙ্কার মধ্যে রয়েছেন। এ মৌসুমের আবাদের ধান দিয়ে বছরের অধিকাংশ সময় খাদ্য চাহিদা মিটিয়ে থাকেন চরবাসী। সেই ধানই ডুবে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন তারা। এমনটি জানিয়েছেন ইকবাল হোসেন নামে এক কৃষক। এদিকে আকষ্মিক বন্যায় পদ্মার চরের প্রায় সব আবাদি জমি তলিয়ে যায়। এতে কৃষকের উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে ধানের ক্ষতি হওয়ায় কৃষকরা রয়েছেন চরম দু:শ্চিন্তায় বলে জানিয়েছেন চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল মান্নান।
বন্যায় কৃষকের ফসলের ক্ষতির বিষয়ে দৌলতপুর কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, এবারের বন্যায় চিলমারী, রামকৃষ্ণপুর, ফিলিপনগর ও মরিচা ইউনিয়নের চরাঞ্চলের প্রায় ১হাজার ৩০০ হেক্টর জমির বিভিন্ন ধরণের ফসলের ক্ষতি হযেছে। ক্ষতিগ্রস্থ কৃষকদের প্রণোদনার আওতায় আনাসহ সবধরণের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।
কৃষকের স্বপ্নের ফসল গোলায় না উঠে তা গিলে খেয়েছে এবারের বন্যা। তাই আগামী দিনগুলি কিভাবে চলবে সে চিন্তায় দিন কাটছে তাদের। প্রয়োজন সবধরণের সহায়তার।
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল উন্নয়ন এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়েছে সার্কভুক্ত দেশগুলো। মঙ্গলবার ...
সিরাজগঞ্জ প্রতিনিধি: তাঁতশিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে প্রান্তিক তাঁতিদের সমস্যা, সম্ভাবনা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় নীতি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দেশের অন্যতম পাট উৎপাদনকারী জেলা ফরিদপুরে চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করে পাটের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া, ভালো ফলনের প্রত্যাশা এবং বাজারে তুলনামূলক সন্তোষজনক দ ...
আবদুল্লাহ আল মামুন, রাজারহাট (কুড়িগ্রাম): ধানক্ষেতে ঘাস দমনে প্যারাকোয়াট ছিটান রাজারহাট উপজেলার কৃষক আবদুল করিম (৪৮)। কিন্তু কাজের সময় তাঁর হাতে থাকে না গ্লাভস, মুখে থাকে না মাস্ক, চোখেও কোনো সুরক্ষা ...
সব মন্তব্য
No Comments