রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৮০০ গ্রাম গাঁজা ২৬ বোতল হোইসকি সহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মোহাম্মদ মিজানুর রহমান,অফিসার ইনচার্জ, ধর্মপাশা থানা, সুনামগঞ্জ এর নির্দেশক্রমে এসআই(নিঃ)মোঃ আব্দুস সবুর মিয়া, এসআই(নিঃ) শামীম কবির, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় রাত্রীকালিন মাদক উদ্ধার ও চোরাচালান রোধকল্পে বিশেষ অভিযান পরিচালনা করিয়া ৮০০ (আটশত) গ্রাম গাঁজা সহ আসামি বাবুল মিয়া (৫০),পিতা-মৃত মকবুল হোসেন ওরফে মগল হোসেন, গ্রাম হলিদাকান্দা, থানা-ধর্মপাশা, জেলা-সুনামগঞ্জ এবং ২৬ বোতল AC BLACK WHISKY সহ আসামি মোঃ শাহ আলম(৩০), পিতা-মৃত অলেক মিয়া, গ্রাম সরিষাকান্দা, ইসলামপুর, থানা-ধর্মপাশা, জেলা-সুনামগঞ্জকে গ্রেফতার করা হয়।
আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মিজানুর রহমান বলেন, আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আমাদের এই অভিযান চলমান থাকবে।
বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়া উপজেলায় সারের ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। উপজেলা সার বীজ মনিটরিং কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধার ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: রাজশাহীতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পরিচালিত মদের বারে নিয়মনীতি না মেনে মদ বিক্রির অভিযোগ উঠেছে। অপ্রাপ্তবয়স্কদের প্রবেশ, অনুমতিপত্র যাচাই না করা এবং নির্ধারিত সময়ের ...
বরিশাল প্রতিনিধি: বরিশালের উজিরপুরে একটি মৎস্য প্রকল্পের ঘের থেকে প্রায় ৩ লাখ টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে। মাছ ধরতে বাধা দেওয়ায় তিন পাহারাদারকে পিটিয়ে আহত করার অভিযোগও পাওয়া গেছে। মঙ্গলবার বিকে ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালে ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের একক বীমার বিশেষ উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে বরিশাল সার্ভিস সেন্টারে অনুষ্ঠিত এ উন্নয়ন সভায় প ...
সব মন্তব্য
No Comments