নিতিশ চন্দ্র বর্মন, পঞ্চগড়: পরিবেশ সবুজের, জীবন আনন্দের, আনন্দ উদযাপনে পরিচ্ছন্নপ রিবেশগড়ে তুলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র পঞ্চগড় আঞ্চলিক শাখার সম্মেলন অনুষ্ঠিতহয়েছে। সম্মেলন উপলক্ষে শনিবার বেলা ১১ টার দিকে পঞ্চগড় জেলা পরিষদ কার্য্যালয় থেকে র্যালি বের করেন সংগঠনের সদস্যরা। র্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলাপরিষদ কার্যালয়ে শেষ হয়। পরে জেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় বাপা’র পঞ্চগড় শাখার আহ্ব্বায়ক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম খয়েরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আলগীরকবির, আমন্ত্রিতঅতিথি হিসেবে সাবেক সংসদ সদস্য নাজমুলহক প্রধান, বিশেষঅতিথি সদর উপজেলা চেয়ারম্যানআমিরুলইসলাম, পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সংগঠনের যুগ্ম সম্পাদক ফরিদুল ইসলাম ফরিদ বক্তব্য রাখেন । এ সময় আলোচক হিসেবে বাপা’র সদস্য সরকার হায়দারএবং সম্মেলনপ্রস্তুত কমিটির আহ্বায়ক আজহারুল ইসলাম জুয়েল স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে পরিবেশ নিয়ে কাজ করছেন এমন ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদানকরা হয়। পরিবেশ বন্ধু হিসেবে তেঁতুলিয়ার মাহমুদুল ইসলাম মামুন, পরিবেশ বন্ধু সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদানকরা হয়।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বাপা গঠনতন্ত্র অনুযায়ী সর্বসম্মতিক্রমে ২১ সদস্যদের একটি নির্বাহী কমিটি গঠিত হয়। উক্ত নির্বাহী কমিটি স্বল্প সময়ের মধ্যেই সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্য নির্বাচিত করবেন।।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
সব মন্তব্য
No Comments