আহাছানুলমতিন নান্নু বোচাগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি:দ বোচাগঞ্জ উপজেলা জুড়ে এখন আমগাছে মুকুলের সমারোহ। সবুজ পাতার ফাঁকে হলুদ রঙের মুকুলে ছেয়ে গেছে ডালপালা। বাতাসে ভেসে বেড়াচ্ছে মুকুলের মিষ্টি সুবাস; মৌমাছির গুঞ্জন আর পাখির কিচিরমিচিরে মুখর হয়ে উঠেছে উপজেলার আমবাগানগুলো।
মৌসুমের শুরুতেই অনুকূল আবহাওয়ার কারণে অধিকাংশ গাছে আগাম মুকুল এসেছে। বিশেষ করে মাঝারি ও বড় গাছে মুকুলের পরিমাণ বেশি লক্ষ্য করা গেছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ছয়টি ইউনিয়নে প্রায় ৪৫১ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে আমের আবাদ রয়েছে। এছাড়া গ্রামাঞ্চলের প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে কয়েকটি করে আমগাছ।
এ অঞ্চলে রুপালি, গোপালভোগ, ল্যাংড়া, ফজলি ও হাঁড়িভাঙা জাতের আম বেশি চাষ হয়। আগাম মুকুলে খুশি আমচাষীরা এখন গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।
স্থানীয় আমচাষি রহিমুল ইসলাম বলেন, “গত বছরের তুলনায় এ বছর গাছে মুকুলের পরিমাণ অনেক বেশি। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করছি।”
অপর চাষি মজনু মিয়া বলেন, “প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার বাম্পার ফলন হতে পারে।”
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন কুমার সাহা জানান, মুকুল রক্ষায় নিয়মিত পরিচর্যা, গাছের গোড়ায় সেচ প্রদান, প্রয়োজন অনুযায়ী ছত্রাকনাশক প্রয়োগ এবং পোকামাকড় দমন অত্যন্ত জরুরি। আবহাওয়া প্রতিকূল হলে ফুল ঝরে পড়ার আশঙ্কা থাকে বলেও তিনি সতর্ক করেন।
উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বোচাগঞ্জ উপজেলায় ৭ হাজার ১৬৪ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যা অব্যাহত থাকলে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ায় পশুরোগ নজরদারি, রোগ নির্ণয় সক্ষমতা বৃদ্ধি এবং ভেটেরিনারি ল্যাবরেটরি ব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে শ্রীলঙ্কার ক্যান্ডিতে অনুষ্ঠিত হয় ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আঞ্চলিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে শ্রীলঙ্কার ক্যান্ডিতে মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) শুরু হয়েছে তিন দিনব্যাপী সার্ক আঞ্চ ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল উন্নয়ন এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়েছে সার্কভুক্ত দেশগুলো। মঙ্গলবার ...
সিরাজগঞ্জ প্রতিনিধি: তাঁতশিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে প্রান্তিক তাঁতিদের সমস্যা, সম্ভাবনা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় নীতি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: ...
সব মন্তব্য
No Comments