সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: গোলাপগঞ্জের সুরমা নদীতে চলছে ড্রেজার দিয়ে বালু উত্তলনের মহা উৎসব। বৈধ-অবৈধ দুই ভাবেই বালু উত্তলন করে যাচ্ছে কয়েকটি চক্র। এসব চক্রের বিষয়ে কথা বলতে গিয়ে একরকম অসহায়ত্বের কথা স্বীকার করলেন সিলেট ৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ।
নরুল ইসলাম নাহিদ বলেন, আমার কাছে অনেকেই খবর জানান বালু উত্তলনের বিষয়ে। আমি খবর শুনেই পুলিশকে নির্দেশ দেই অভিযানের জন্য, কিন্তু পুলিশ আসার আগেই তারা খবর পেয়ে পালিয়ে যায়।
নরুল ইসলাম নাহিদ বলেন, এরা নদী থেকে বালু উত্তলনের জন্য বৈধ উপায়ে কিছু জায়গা লিজ নিয়ে বালু উত্তলন করে,তবে আমাকে অনেকেই বলেছেন এরা নদীর কিছু অংশ লিজ নিয়ে লিজের বাহির থেকেও বালু উত্তলন করে আসছে।
আমি এবিষয়ে গোলাপগঞ্জ থানার ওসিকে নির্দেশ দিয়েছি একশন নেয়ার জন্য। তবে পুলিশ যাওয়ার আগেই তারা খবর পেয়ে লিজের অংশে চলে যায়। এই যে মানুষের ঘরবাড়ি ভেঙ্গে যাচ্ছে আমার নিজেরও কষ্ট লাগে, আমিও কি করব বলেন তারা কর্তৃপক্ষের কাছ থেকে লিজ নিয়েছে এখানে আমি কিছু করতেও পারি না।
তবে লিজের বাহির থেকে বালু উত্তলন করলে কড়া পদক্ষেপ নেয়ার হুশিয়ারিও দিয়েছেন তিনি। যদিও এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়ার বিষয়ে খবর পাওয়া যায়নি।
এবিষয়ে গোলাপগঞ্জ উপজেলা ভূমি অফিসার (এসিল্যান্ড) অভিজিৎ চৌধুরীরকে অবহিত করলে তিনি একজন তহসিলদারকে সরেজমিনে পাঠান এবং আমাদেরকে জানান তারা তাদের লিজের অংশ থেকেই বালু উত্তলন করছে। তবে এবিষয়ে স্থানীয় কজন মুহরির সাথে যোগাযোগ করলে তারা বলেন বর্তমানে যেখানে বালু উত্তলন চলছে সেটি লিজে উল্লেখ করা দাগ নয়।
লিজে দেয়া এসব দাগের মারপেঁচে দিয়ে একদিকে যখন ফায়দা হাসিল করছে বালু খেকুরা তখন অন্যদিকে মাশুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে।
নদীতে লিজ দেয়া সীমানা সাধারণ মানুষ যাতে সনাক্ত করতে পারে এমন একটি ব্যবস্থা গ্রহণের দাবী তুলেছেন সাধারণ মানুষ। কারো কারো মতে লিজ দেয়ার সময় লিজের অংশের সীমানা পিলার বসালে যেকেউ সহজেই বুঝতে পারবে লিজের ভিতরে বালু উত্তলন হচ্ছে নাকি বাহির থেকে অবৈধভাবে উত্তলন হচ্ছে।
তবে বালু উত্তলন নিয়ে এ চোর পুলিশ খেলায় দিন শেষে যাদেরই লাভ হোক,লোকশান গুনতে হচ্ছে নদী পাড়ের সাধারণ মানুষকেই।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
সব মন্তব্য
No Comments