স্টাফ রিপোর্টার: পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় বাতাসের গতি ও দিক : পশ্চিম/দক্ষিণপশ্চিম দিক থেকে ঘন্টায় (০৮-১২) কি. মি.।আজ সন্ধ্যা ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৪৪%
আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৬ টা ২৭ মিনিটে। এবং
আগামীকাল ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৫ টা ৫৮ মিনিটে।
স্টাফ রিপোর্টার:স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনি প্রচারে পোস্টার ব্যবহার নিষিদ্ধ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা রিপোর্টার্স ইউনিটি -ডিআরইউ আয়োজিত সাত দিন ব্যাপী সাংবাদিকতায় এআই প্রশিক্ষণ সম্পন্ন হতে চলেছে। আগামী শুক্রবার সমাপনী দিনে দুপুর ২টায় তথ্যমন্ত্রী উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে ...
ডেস্ক রিপোর্ট: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর বাসভাড়ার পাশাপাশি এবার বাড়ানো হয়েছে লঞ্চভাড়াও। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১০০ কিলোমিটারের কম দূরত্বে প্রতি কিলোমিটারে ১৮ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত ...
স্টাফ রিপোর্টার: জনগণের বিশ্বাসকে রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ আখ্যা দিয়ে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের নির্ভয়ে ও নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার রাতে বাংলাদ ...
সব মন্তব্য
No Comments