গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ৩ জনের মৃত্যু

প্রকাশ : 25 Sep 2026
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ৩ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: দেশে হাম (Measles) পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১,২০১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন, যার মধ্যে ৬৪ জনের হাম নিশ্চিত হয়েছে।


বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।


কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে মৃত ৩ জনের মধ্যে ঢাকায় ১ জন, সিলেটে ১ জন ও খুলনায় ১ জন রয়েছেন। এ নিয়ে ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি সন্দেহজনক হামে মোট মৃত্যু দাঁড়াল ৯৮৩ জনে।


অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। তবে এ পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃত্যু হয়েছে ১০১ জনের।


স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ১,২০১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ জনে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৪ হাজার ২৪৮ জন এবং সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৮০৭ জন।


এছাড়া গত ২৪ ঘণ্টায় ৬৪ জনের হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট নিশ্চিত শনাক্ত রোগীর সংখ্যা ২১ হাজার ১৫ জন।


সম্পর্কিত খবর

;