নেত্রকোণায় নিষিদ্ধ কীটনাশক নিয়ে গবেষণার মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশ : 25 Sep 2026
নেত্রকোণায় নিষিদ্ধ কীটনাশক নিয়ে গবেষণার মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণায় নিষিদ্ধ কীটনাশকের ব্যবহার, প্রভাব ও বর্তমান পরিস্থিতি নিয়ে অনুসন্ধানমূলক গবেষণার অংশ হিসেবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে নেত্রকোণা সদর উপজেলা পরিষদের হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় গবেষণার বিভিন্ন দিক তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারসিক নেত্রকোণার আঞ্চলিক সমন্বয়কারী অহিদুর রহমান।


সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিরাজুল আরেফিন।


মতবিনিময় সভায় নিষিদ্ধ কীটনাশকের ব্যবহার, কৃষি ও পরিবেশের ওপর এর সম্ভাব্য ক্ষতিকর প্রভাব এবং কৃষকদের মধ্যে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।


গবেষণায় অংশগ্রহণকারী কীটনাশক ব্যবসায়ী, বাজার কমিটির সদস্য, বিভিন্ন ব্লকের কৃষি উপসহকারী কর্মকর্তা, কৃষক, শিক্ষার্থী, বারসিকের কর্মী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় অংশ নেন।


আলোচনায় বক্তারা বলেন, কৃষিতে কীটনাশকের ব্যবহার নিয়ে কৃষক ও সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন। বিশেষ করে নিষিদ্ধ কীটনাশকের ব্যবহার রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি জোরদার করার পাশাপাশি নিরাপদ ও পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি সম্পর্কে কৃষকদের উৎসাহিত করা জরুরি।

সম্পর্কিত খবর

;