স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৫৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ২২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২৩ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত (তথ্য সূত্র: স্বাস্থ্য ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম, স্বাস্থ্য অধিদপ্তর) এই পরিসংখ্যান পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মোট ১১ জনের মৃত্যুর মধ্যে সন্দেহজনক হামে মৃত্যু ৬ জন এবং নিশ্চিত হামে মৃত্যু ৫ জন। এ নিয়ে ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি হামে মোট মৃত্যু ১ হাজার ৭৬ জনে দাঁড়ালো। এর মধ্যে সন্দেহজনক হামে মৃত্যু ৯৭৫ জন এবং নিশ্চিত হামে মৃত্যু ১০১ জন।
গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান:
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা: ১,১৫৭ জন
১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা: ১,৮৩,৪৪৯ জন
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা: ১১৩ জন
১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা: ২০,৮৫১ জন
১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর ভর্তির সংখ্যা: ১,৬২,০৪৮ জন
১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি হাসপাতাল হতে মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা: ১,৫৫,৬১২ জন
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে চলতি বছরের সর্বোচ্চ ১ হাজার ৮৭২ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে ১৬ সেপ্টেম্বর ১৭৫৩ জন ভর্তি হয়ে ...
ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২ জনই সন্দেহজনক হাম রোগী হিসেবে চিহ্নিত। এ সময়ে ল্যাবরেটরিতে নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। স্বাস্থ্য ...
স্টাফ রিপোর্টার: দেশজুড়ে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি ১ হাজার ৬৩ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে হামের সংক্রমণ পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৫৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তবে এ সময়ে হাম আক্রান্ত হয়ে নতুন করে কারও মৃত্যুর তথ্য পাওয়া ...
সব মন্তব্য
No Comments