মোংলা থেকে মোঃ নূর আলমঃ বেসরকারি উন্নয়ন সংস্থা বাদাবন সংঘের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন’র সহায়তায় ৫ জুলাই বুধবার সকালে মোংলা উপজেলা অফিসার্স ক্লাবে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসুচি বিষয়ক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ১১টায় প্রকল্প অবহিতকরণ সভায় সভাপতিত্ব ও প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ। অবহিতকরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার, উপজেলা ইঞ্জিনিয়ার আলিমুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোঃ সাইফুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ নূর আলম শেখ, ইউপি চেয়ারম্যান উৎপল মন্ডল ও ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারদার। প্রকল্প অবহিতকরণ সভায় স্বাগত বক্তৃতা করেন বাদাবন সংঘ’র নির্বাহি পরিচালক লিপি রহমান। প্রকল্প অবহিতকরণ সভায় জানানো হয় বাদাবন সংঘ কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসুচির আওতায় মোংলা উপজেলায় দুর্যোগ মোকাবেলায় সচেতনতা, সুপেয় পানির গুরুত্ব, নারীর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধ, নারী নেতৃত্ব বিকাশ ও নারীর বিকল্প আয়ের সুযোগ তৈরির বিষয়ে কার্যক্রম পরিচালনা করবে। সুইডেন অ্যাম্বাসী’র অর্থায়নে ৪ বছর মেয়াদী প্রকল্পটি মিঠাখালী ও সুন্দরবন ইউনিয়নে প্রকল্পটি বাস্তবায়িত হবে। প্রকল্পের মোট উপকারভোগীর সংখ্যা ১ হাজার ৬৩০ জন।
স্টাফ রির্পোটার: ৫ লাখ টাকার বিনিময়ে পূর্বের কোন দলিল নেই এমন জমি রেজিষ্ট্রেশন করে দিয়েছেন ঢাকা ডেমরার সাব রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম। শুধু তাই নয়,সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি ও পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারেক হোসেন মৃধার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় পাচারের অভিযোগে ২৫০ বস্তা সরকারি সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে প্রশাসন। এ সময় এ কে এম ইলিয়াস হাওলাদার নামে এক সার ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে।বুধব ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মাদকদ্রব্যসহ শান্ত মিয়া (২১) নামের এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া ...
সব মন্তব্য
No Comments