ডেস্ক রিপোর্ট: খাগড়াছড়ি সরকারি কলেজে ঐতিহাসিক ‘কড়ইতলা’ নামে খ্যাত কড়ই গাছ কেটে ফেলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।
আজ শুক্রবার (১২ জুলাই ২০২৪) পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অঙ্কন চাকমা ও সাধারণ অমল ত্রিপুরা এক যুক্ত বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে কড়ইগাছটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে পিসিপি’র নেতৃদ্বয় বলেন, লোগাং গণহত্যা (১০ এপ্রিল ১৯৯২)-এর প্রতিবাদে পিসিপি’র নেতৃত্বে খাগড়াছড়ি সরকারি কলেজের কড়ইতলা হতে ২৮ এপ্রিল লোগাং অভিমুখে এক ঐতিহাসিক পদযাত্রা অনুষ্ঠিত হয়। উক্ত পদযাত্রায় তৎকালীন স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্র সংগ্রাম পরিষদ ও রাজনৈতিক দলের প্রতিনিধিরাও অংশ নিয়েছিলেন। কলেজের একাডেমী ভবন-০২ এর পাশে কড়ই গাছের পাদদেশ থেকে শুরু হওয়ায় স্থানটি পার্বত্য চট্টগ্রামের লড়াই-সংগ্রামের ইতিহাসে ঐতিহাসিক ‘কড়ইতলা’ নামে পরিচিতি পায়। শাসকগোষ্ঠীর ইঙ্গিতে পার্বত্য চট্টগ্রামের ইতিহাস মুছে ফেলতে ২০১৩-১৪ সালের দিকে তৎকালীন সরকারি কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মোঃ আব্দুল লতিফ-এর সময়ে কড়ই গাছটি কেটে ফেলার উদ্যোগ নেয়া হলে, তৎকালীন পিসিপি’র নেতৃবৃন্দ যৌক্তিকভাবে বাধা দেয়ায় তা সফল হতে পারেনি। বিশেষত পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি শহীদ বিপুল চাকমা কলেজ প্রশাসনের এই অন্যায় পদক্ষেপের বিরুদ্ধে ছাত্রদের সংগঠিত করে প্রতিবাদ করলে কর্তৃপক্ষ তা বন্ধ রাখতে বাধ্য হয়।
বিবৃতিতে পিসিপি নেতৃদ্বয় লোগাং লং মার্চ ও পার্বত্য চট্টগ্রামের ছাত্রসমাজ তথা জনগণের আবেগ-অনুভূতির প্রতি সম্মান জানাতে ঐতিহাসিক স্মারকচিহ্ন হিসেবে কলেজ চত্বরে কর্তিত গাছটির গুড়ি বিশেষভাবে সংরক্ষণ এবং পাশে নতুন একটি উন্নত প্রজাতির কড়ই গাছ লাগানোর দাবি জানিয়েছেন।
উল্লেখ্য যে, গত ০৯ জুলাই ২০২৪ কলেজ প্রশাসন লোগাং লং মার্চের ঐতিহাসিক কড়ই গাছটি কেটে ফেলে। পার্বত্য চট্টগ্রামে সঠিক ও সংগ্রামী ইতিহাস মুছে ফেলতে রাষ্ট্রযন্ত্র উঠেপড়ে লেগেছে। নতুন প্রজন্মকে সঠিক ও সংগ্রামী ইতিহাস ভুলিয়ে রেখে সংগ্রাম বিমুখ করে রাখতে পরিকল্পিতভাবে এ ধরনের পদক্ষেপ গৃহীত হচ্ছে। ইতিমধ্যে ঐতিহাসিক বহু জায়গার নাম পরিবর্তন করে গৌরবময় অতীত মুছে ফেলার হীন প্রচেষ্টা পরিলক্ষিত হচ্ছে।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
সব মন্তব্য
No Comments