৩৫ শতাংশ ভোট পড়েছে: সিইসি

প্রকাশ : 29 May 2024
৩৫ শতাংশ ভোট পড়েছে: সিইসি

ডেস্ক রিপোটার: তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে গড়ে ৩৫ শতাংশ কম-বেশী ভোট পড়েছে। বুধবার ভোট গ্রঞন শেষে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের একথা বলেন তিনি।
শান্তিপূর্ণ ভোটগ্রহণ এ ভোটার উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করে সিইসি বলেন, আজকের নির্বাচন সন্তোষজনক হয়েছে। এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি , সেটি ৩৫ শতাংশের কম বা বেশী হতে পারে।সঠিক তথ্য আসতে আরও সময় লাগবে।
তিনি জনান, অনিয়ম -ভোট কারচুপির চেষ্টাকালে ৩০ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে দুই জনকে কারাদন্ড দেওয়া হয়েছে। একজন সহকারী প্রিসাইডিং অফিসারকে গ্রেফতার করা হয়েছে। ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৬ জনের আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। একজন প্রিসাইডিং অফিসার অসুস্থ হয়ে মারা গেছেন। বান্দরবানর নানিয়ারচরে একটি কেন্দ্র ইউপিডিএফ সদস্যরা গনাডগেঅল করার চেষ্টা করেছিল, প্রতিহত করা ঞয়েছে।

সম্পর্কিত খবর

;