ডেস্ক রিপোর্ট: ১৯৭১ সালের ঘাতক দালালদের বিচারের দাবিতে শহীদ জননী শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গণআদালতের রায় বাস্তবায়নের দাবিতে গণআন্দোলনে রাজশাহীতে জামাত-শিবিরের হামলায় নিহত জাসদকর্মী শহীদ মুকিমের ৩২তম হত্যা দিবস আজ ২৪ জুন ২০২৪।
১৯৯২ সালের ২৬ মার্চ শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গঠিত ঐতিহাসিক গণ আদালতের রায় বাস্তবায়নের দাবিতে ঐতিহাসিক গণআন্দোলনের অংশ হিসাবে রাজশাহী বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ১৯৯৩ সালের ১৯ শে জুন বিকালে রাজশাহী শহরে জামাত-শিবিরের সশস্ত্র গুন্ডাবাহিনীর অতর্কিত হামলায় গুরুতর আহত হন রাজশাহীর জাসদ কর্মী আব্দুল মুকিম। মারাত্মক আহত আব্দুল মুকিম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৬দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ২৪ শে জুন মৃত্যুবরণ করেন।
আজ ২৪ জুন ২০২৪ শহীদ আব্দুল মুকিমের ৩২তম হত্যাদিবস।
শহীদ মুকিম দিবস উপলক্ষ্যে আজ ২৪ জুন ২০২৪ সকাল ১১টায় জাসদ রাজশাহী মহানগর কমিটির পক্ষ থেকে রাজশাহীর বুধপাড়ায় শহীদ আব্দুল মুকিমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এরপর শহীদ আব্দুল মুকিমের সমাধিস্থলে সমবেত স্থানীয় জনগন ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জাসদ রাজশাহী মহানগর কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী ও আমিরুল কবির বাবু। জাসদ নেতৃবৃন্দ বলেন, জামাত-শিবির বাংলাদেশ রাষ্ট্রের জন্মশত্রু। জামাত-শিবির স্বাধীনতার ৫৩ বছর পরও বাংলাদেশের ও মুক্তিযুদ্ধ মেনে নেয়নি। এরা মুক্তিযুদ্ধে এদের পরাজয়ের প্রতিশোধ নিতে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিনত করতে বাংলাদেশ রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। বিএনপির নিজস্ব কোনো রাজনীতি নাই। বিএনপির অন্তরাত্মা হচ্ছে জামাত-শিবির। তারা বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে বাংলাদেশের জন্মশত্রুদের ধ্বংস করার সাথে সাথে দূর্নীতিবাজ-লুটেরাদেরও ধ্বংস করে দিতে হবে।
এরপর রাজশাহী মহানগর জাসদের নেতা-কর্মীরা শহীদ আব্দুল মুকিমের বাড়িতে গিয়ে পরিবারের সাথে কিছু সময় কাটান। এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জুলফিকার মান্নান জামি, কোষাধ্যক্ষ আশরাফুল আলম সিদ্দিক, মতিহার থানা জাসদের সভাপতি তসলিম উদ্দিন, মহানগর জাসদের জনসংযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ জোহেব হোসেন রনি, সহ সম্পাদক পাভেল ইসলাম মিমুল, সাইফুল ইসলাম, সদস্য ফয়সাল রহমান রানাসহ রাজশাহী মহানগর জাসদের অন্যান্য নেতা-কর্মীবৃন্দ।
স্টাফ রিপোর্টার: পুলিশের বর্তমান ইউনিফর্মকে খুব একটা মানানসই নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, বাহিনীটিকে আগের ঐতিহ্যবাহী পোশাকে ফিরিয়ে আনার বিষয়ে সরকার চিন ...
স্টাফ রিপোর্টার: দেশে পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা উৎসাহিত করতে নতুন ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানিতে বড় ধরনের শুল্ক-কর অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের ফলে আগামী ৩০ জুন পর্যন ...
ডেস্ক রিপোর্ট: দেশের ওপর সক্রিয় লঘুচাপের প্রভাবে আগামী কয়েকদিনে বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
৩ মে সন্ধ্যা থেকে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমক ...
স্টাফ রিপোর্টার: সংরক্ষিত মহিলা আসন থেকে নব-নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।
আজ রোববার সংসদ স ...
সব মন্তব্য
No Comments