১ মে থেকে ডিম ও মুরগি খামার বন্ধ রাখার ঘোষণা প্রত্যাহার

প্রকাশ : 21 Apr 2025
১ মে থেকে ডিম ও মুরগি খামার বন্ধ রাখার ঘোষণা প্রত্যাহার

স্টাফ রিপোর্টার: ১ মে থেকে সারাদেশে ডিম ও মুরগি উৎপাদনকারী খামার বন্ধ রাখার ঘোষণা প্রত্যাহার করে নিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্টি অ্যাসোসিয়েশন (বিপিএ) । সোমবার (২১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিপিএ সভাপতি সুমন হাওরাদার বলেন, সরকারের আশ্বাসে ঘোষিত কর্মসুচি প্রত্যাহার করা হয়েছে। তিনি আরও বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত আলােচনায় ১০ দফা দাবি নিয়ে সরকার আন্তরিকতা দেখিয়েছে। ফলে খামার বন্ধের পূর্বঘোষিত কর্মসুচি স্থগিত করা হয়েছে। 

সম্পর্কিত খবর

;