স্টাফ রিপোটার: সন্ত্রাসী ইসরাইলি বাহিনীর দ্বারা প্যালেস্টাইনের ভূমিতে যে নারকীয় গণহত্যা চলছে, মানব সভ্যতার ইতিহাসে তা এক বিরাট কলঙ্কজনক অধ্যায় হিসেবে লিখিত থাকবে। জাতিসংঘ মানবাধিকার সনদ, সার্বজনীন মানবাধিকার সনদ, জেনেভা কনভেনশন, আন্তর্জাতিক আদালতের রায় সকল কিছু কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মার্কিন সাম্রাজ্যবাদের সরাসরি মদদে জায়নবাদী ইসরাইলী বাহীনি অব্যাহত ভাবে ইসরাইলের নিরীহ প্যালেস্টাইনের নিরীহ নাগরিকদের হত্যা করে চলেছে। এমনকি প্যালেস্টাইনের বিভিন্ন হাসপাতালেও হামলা করে অসুস্থ মানুষকে হত্যা করা হয়েছে। এই জঘন্য মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের নামী দামী মানবাধিকার সংস্থাগুলোও কার্যকর কোন ভূমিকা নিচ্ছে না। সুতরাং ইসরাইলী বাহিনীর পরিচালিত এই গণহত্যা বন্ধে বিশ্বের শান্তিকামী জণগনের ঐক্যবদ্ধ সংগ্রামের কোন বিকল্প নাই। দেশ জুড়ে বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক দল ও সংগঠনের উদ্যোগে প্যালেস্টাইনের স্বাধীনতাকামী জনগণের প্রতি সংহতি জ্ঞাপনের অংশ হিসেবে আজ ১ জুন ২০২৪ সকাল সাড়ে ১১ টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে বাংলাদেশ শান্তি পরিষদ আয়োজিত সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন। এ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি জননেতা মোজাফফর হোসেন পল্টু। সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন যথাক্রমে বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতিমণ্ডলীর জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার, গণতন্ত্রী পার্টির সভাপতি ডা.শাহাদাত হোসেন, সদস্য সাবেক রাষ্ট্রদূত মমতাজ হোসেন, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, শান্তি পরিষদের সম্পাদকমণ্ডলীর সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান তারিক চৌধুরী, জাহাঙ্গীর আলম ফজলু, আশরাফুল হক ঝন্টু, আওয়ামী লীগ মহানগরের নেতা শাহ আলম মুরাদ, সাবেক কমিশনার কামাল চৌধুরী ও জাসদের শফিউদ্দিন মোল্লা প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন শান্তি পরিষদের সম্পাদকমণ্ডলীর সদস্য মোস্তফা আলমগীর রতন।
সমাবেশে বক্তারা আরও বলেন, নিজেদের অন্যায় দখলদারিত্ব আরও পাকাপোক্ত করার জন্য জায়নবাদী ইসরাইলী বাহিনী প্যালেস্টাইনের নিরস্ত্র নারী ও শিশুদেরকে ঢালাও ভাবে হত্যা করছে। সর্বোপরি প্যালেস্টাইনের রাফায় শরনার্থী ক্যাম্পে বিমান হামলা চালিয়ে নিরীহ প্যালেস্টাইনী নাগরিকদের হত্যা করেছে। আন্তর্জাতিক আদালতে এই মানবতা বিরোধী অপরাধের বিচার অবশ্যই হতে হবে। বক্তারা বাংলাদেশ সরকারকে প্যালেস্টাইনের স্বাধীনতার স্বপক্ষে আন্তর্জাতিক পরিমন্ডলে আরও জোরালো অবস্থান নেয়ার আহবান জানান।
স্টাফ রিপোর্টার: দেশে পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা উৎসাহিত করতে নতুন ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানিতে বড় ধরনের শুল্ক-কর অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের ফলে আগামী ৩০ জুন পর্যন ...
ডেস্ক রিপোর্ট: দেশের ওপর সক্রিয় লঘুচাপের প্রভাবে আগামী কয়েকদিনে বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
৩ মে সন্ধ্যা থেকে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমক ...
স্টাফ রিপোর্টার: সংরক্ষিত মহিলা আসন থেকে নব-নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।
আজ রোববার সংসদ স ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর সড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার ও আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সিসি ক্যামেরা ও ভিডিও ফুটেজের মাধ্যমে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রো ...
সব মন্তব্য
No Comments