তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

প্রকাশ : 16 Feb 2025
তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

ডেস্ক রিপোর্ট:  লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আবহাওয়াবিদ আফরোজা সুলতানা এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়,  অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে ভোরের দিকে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রী সে: বৃদ্ধি পেতে পারে।

ঢাকায় বাতাসের গতি ও দিক : পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘন্টায় (০৮-১২) কি. মি.। আজ সন্ধ্যা ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৭৮%

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৫ টা ৫৪ মিনিটে। এবং 

আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৬ টা ৩০ মিনিটে।


সম্পর্কিত খবর

;