সাবেক ডেপুটি স্পীকার অধ্যাপক মোঃ আলী আশরাফ এমপি মারা গেছেন

প্রকাশ : 30 Jul 2021
No Image

ডেস্ক রিপোর্ট : কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য, সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক ডেপুটি স্পীকার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আলী আশরাফ এমপি মারা গেছেন । আজ শুক্রবার (৩০ জুলাই) বিকেল ৩টা ৩০ মিনিটে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪বছর।

তার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক জানিয়েছেন।
শোকা প্রকাশ করেছেন স্পীকার, ডেপুটি স্পীকার, সংসদ উপনেতা, মন্ত্রী পরিষদ সদস্য ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

সম্পর্কিত খবর

;