স্টাফ রিপোর্টার: কাতারের পর ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনার লড়াকু মানসিকতা ধরে রেখেছেন লিওনেল মেসি। শেষ ষোলোতে মিশরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও ৩-২ ব্যবধানে অবিশ্বাস্য জয় তুলে নেওয়ার পর দলের লড়াইয়ের স্পৃহা নিয়ে মুখ খুলেছেন অধিনায়ক। ম্যাচ শেষে মেসি বলেন, “এটা এমন একটা দল যারা প্রতিদ্বন্দ্বিতা করে, যারা সবসময় নিজেদের সবটুকু দেয়, যারা কখনো হাল ছাড়ে না, কখনো হাত নামায় না।”
আটলান্টায় অনুষ্ঠিত রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে ৬৭ মিনিটে ২-০ গোলে পিছিয়ে পড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। বিদায়ের শঙ্কা জেগেছিল ১১ মিনিট বাকি থাকতে। সেখান থেকে ক্রিস্টিয়ান রোমেরোর গোলে ব্যবধান কমায় আর্জেন্টিনা। এরপর ৮৩ মিনিটে মেসি নিজেই সমতা ফেরান, আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এনজো ফার্নান্দেজের গোলে নাটকীয় জয় নিশ্চিত হয়। ম্যাচে একটি পেনাল্টি মিস করেছিলেন মেসি। এ নিয়ে বিশ্বকাপে নন-শুটআউট পেনাল্টি মিসের সংখ্যা দাঁড়াল চার, যা টুর্নামেন্ট ইতিহাসে সর্বোচ্চ। তবে পেনাল্টি মিসের হতাশা ঝেড়ে ফেলেই দলকে পথ দেখান তিনি।
ম্যাচ শেষে আবেগাপ্লুত মেসি বলেন, “সত্যি বলতে, এটা সবার জন্য স্বস্তির। আমি পেনাল্টি মিস করে খুব রেগে ছিলাম, মনে হচ্ছিল গুরুত্বপূর্ণ মুহূর্তে দলকে ডুবিয়েছি। ভাগ্য ভালো, শেষ দিকে ঈশ্বর আবারও আমার জন্য বিশেষ কিছু রেখেছিলেন। সমতাসূচক গোলটা করতে পেরে বিশাল স্বস্তি পেয়েছি।”
৩৯ বছর বয়সে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামা মেসি টানা নবম বিশ্বকাপ ম্যাচে গোল করে নিজের গোলসংখ্যা নিয়ে গেছেন ২১-এ। মিশর ও তার আগে কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ের ম্যাচেও আর্জেন্টিনাকে টেনে তোলেন তিনি। মেসির মতে, বিশ্বকাপে কখনোই সহজ ম্যাচ হয় না। “২-০ গোলে পিছিয়ে পড়ার পর পরিস্থিতি খুব কঠিন ছিল। কিন্তু এই দলটা দেখিয়েছে, শেষ পর্যন্ত লড়াই করতে জানে। এটা পাগলামি ছিল, কিন্তু আমরা ঘুরে দাঁড়িয়েছি।”
কোয়ার্টার ফাইনালে রোববার, ১২ জুলাই সকাল ৭টায় কানসাস সিটিতে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। মেসি জানিয়েছেন, শরীর যতক্ষণ সায় দেবে, ততক্ষণ দেশের জন্য লড়াই চালিয়ে যাবেন।
স্টাফ রিপোর্টার: ফুটবল বিশ্বকাপে কেপ ভার্দের গোলপোস্টের নিচে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন গোলরক্ষক জোসিমার এভোরা দিয়াস। ফুটবলবিশ্বে তিনি ভোজিনহা নামেই বেশি পরিচিত। ৪০ বছর বয়সে ক্যারিয়ারের অন্যতম বড় ...
স্টাফ রিপোর্টার: বাঁ প্রান্ত থেকে কাট করে ভেতরে ঢুকে ডান পায়ে বাঁকানো রকেট-শট। আর্জেন্টিনার জালে পাঠিয়েছিলেন কেপ ভার্দের সিডনি লোপেস কাবরাল। ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ সেই গোলটিই এখন পর্যন্ত টু ...
স্টাফ রিপোর্টার: টানা দুটি বিশ্বকাপ ফাইনালে খেলেছে ফ্রান্স। ২০১৮ সালে চ্যাম্পিয়ন, ২০২২ সালে রানার্সআপ। হ্যাটট্রিক ফাইনালে ওঠার হাতছানি ছিল তাদের সামনে। কিন্তু ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছ ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের ৭ দিন পর অবশেষে মুখ খুললেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে ১-০ গোলে হারের পর সংবাদ সম্মেলনেই দুইবার কান্নায় ভেঙে পড ...
সব মন্তব্য
No Comments