বিশ্বকাপের ৭ দিন পর খোলা চিঠি আর্জেন্টাইন কোচ স্কালোনির

প্রকাশ : 27 Jul 2026
বিশ্বকাপের ৭ দিন পর খোলা চিঠি আর্জেন্টাইন কোচ স্কালোনির

স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের ৭ দিন পর অবশেষে মুখ খুললেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে ১-০ গোলে হারের পর সংবাদ সম্মেলনেই দুইবার কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি, মাঝপথে মঞ্চ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলেন।


৭ দিন পর নিজের ভবিষ্যৎ ও দল নিয়ে খোলা বার্তায় স্কালোনি লিখেছেন, এই হার ভীষণ কষ্টের। তিনি বলেন, "সবার জন্য খেলাটা ছিল স্বপ্নের মতো এবং আমরা শেষ মিনিট পর্যন্ত চেষ্টা করেছি। স্টাফ, খেলোয়াড় এবং আমি।"


স্কালোনি আরও বলেন, "এই জায়গাটা অসাধারণ, স্বপ্নের জায়গা। আমি জীবনেও কল্পনা করিনি যে আমি এবং আমার স্টাফ এই জায়গায় আসবো। তাই চালিয়ে যেতে হলে অনেক কিছুর প্রয়োজন, মনকে রিসেট করতে হবে এবং রিবুট করতে হবে, কারণ এই রকম একটা গ্রুপ আবার তৈরি করা খুবই কঠিন। এবং এটা সত্যিই খুব বেদনাদায়ক। আমি খুবই দুঃখিত।"


ফাইনাল হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে স্কালোনি জানিয়েছেন, তিনি এখনই কোনো সিদ্ধান্ত নেবেন না। তিনি বলেন, "আমি এই সময়টা নিজের জন্য নিতে চাই ভেবে দেখার জন্য।" আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির সাথে আলোচনা করেই তিনি তার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন। তার বর্তমান চুক্তি ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত রয়েছে।


ফাইনালে দলের পারফরম্যান্স নিয়েও কথা বলেছেন স্কালোনি। তিনি বলেন, "আমরা গুরুত্বপূর্ণ পজিশনে অনেক চোটের ধাক্কা সামলেছি, যা আমরা আশা করিনি। আমাদের চারজন ডিফেন্ডারের মধ্যে তিনজনকে বদলি করতে হয়েছে। এটা কোনো অজুহাত নয়, কিন্তু আমাদের খেলোয়াড়দের পরিশ্রম ছিল অপরিসীম।"


মেসিকে নিয়েও আবেগঘন বার্তা দিয়েছেন স্কালোনি। তিনি বলেন, "সে ৩৯ বছর বয়সী, এটা অবিশ্বাস্য। আমার দিক থেকে নতুন করে আবিষ্কার করার কিছু নেই। এটা একদম পরিষ্কার ছিল যে সে যতদিন চাইবে খেলবে। আমাদের সব মানুষ তাকে সমর্থন করে এবং আমি আশা করি সবাই গর্বিত যে সে পিচে দাঁড়ানো সর্বকালের সেরা খেলোয়াড়।"


সম্পর্কিত খবর

;