ইবি প্রতিনিধি: ফেসবুক পেজের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে IUian-ইবিয়ান’ নামে একটি পেজে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে ‘Apply Now’ (অ্যাপ্লাই নাউ) নামে অপশন চালু করে আবেদনের সুযোগ রেখেছে তারা। তবে এ বিষয়টি ‘অথোরাইজড’ নয়; এবং অসৎ উদ্দেশ্যে করা হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান।
তিনি বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। অসৎ উদ্দেশ্যে কেউ এটা করে থাকতে পারে। আমরা খুবই গুরুত্বের সাথে দেখছি। ফেসবুকের মাধ্যমে আমাদের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ কিংবা আবেদন গ্রহণ করা হয় না। এটি নিয়ে আইসিটি সেলসহ সংশ্লিষ্ট মহলে নির্দেশ দিয়েছি।’
জানা গেছে, ‘ইবিয়ান’ নামে একটি ফেসবুক পেজে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে তারা ‘Apply Now’ থেকে আবেদনের সুযোগ রেখেছে। এতে বিব্রত আবেদকারী এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। বিষয়টি যাচাই করতে গিয়ে দেখা গেছে, ওই পেইজের লিংক থেকে আবেদন করতে গেলে আবেদনকারীর ফেসবুকের সকল তথ্য অটোমেটিকভাবে ‘ফিল-আপ’ হয়ে যাচ্ছে। ওই তথ্য দেয়ার পর সিভি সংযুক্ত করার একটি অপশনও সেখানে চালু রেখেছে। যেখানে সিভি আপলোড করা যাচ্ছে। পেজটিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনরকম সংশ্লিষ্টতা নেই বলেও জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী ও বর্তমান কিছু শিক্ষার্থীরা মিলে পেজটি চালায়। অসৎ উদ্দেশ্য নিয়ে এসব করা হচ্ছে বলে ধারণা করছেন কর্তৃপক্ষ ও সচেতন শিক্ষক-শিক্ষার্থীরা।
এ বিষয়ে পেইজটির মডারেটর ও আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শিহাব উদ্দীন বলেন, ‘সিনিয়রদের সাথে কথা বলে আমি পোস্ট দিয়েছি। এটা আমাদের ভুল ছিলো। পেজের অ্যাডমিন সাজ্জাদ ভাইয়ের সাথে কথা বললে উনি আরো ভালো বলতে পারবেন।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসান উল আম্বিয়া বলেন, এটার সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইসিটি সেলের কোনো সম্পর্ক নেই। উপরন্তু ওই লিংক থেকে আবেদন করলে সে তথ্য ম‚ল পয়েন্টে যাবে না। ফলে, এই প্রতারণা থেকে চাকুরিপ্রার্থীদের বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’
উল্লেখ্য, ৮ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আট বিভাগের ১৩টি পদে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। পরে ওই পেইজে বিজ্ঞপ্তিটি শেয়ার করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে বিদেশি ফ্যাকাল্টির অংশগ্রহণে নিয়মিত অনলাইন ক্লাস কার্যক্রমের উদ্বোধন করেছেন বিএমইউ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ...
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
...
বিশ্বিবদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউ এর নবনিযুক্ত উপাচার্য প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী রবিবার ৫ এপ্রিল ২০২৬ইং তারিখ অপরাহ্নে অ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করে আবারও সপ্তাহে ছয় দিন শ্রেণিকক্ষ খোলা রাখার বিষয়ে ভাবনা চলছে।
মঙ্গলবার (৩১ মার্চ) ...
সব মন্তব্য
No Comments