রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার সুটিয়াকাঠী গ্রামে শিক্ষক দম্পতির বাসায় ঢুকে শেফালী বেগম (৭২) নামের এক বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। এ সময় ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে । মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে প্রকাশ্য দিবালোকে সুটিয়াকাঠি গ্রামের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা ও স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমির শিক্ষক মো. এনামুল হক মিলনের বাসায় এ হত্যাকান্ডের রোমহর্ষক ঘটে। ঘটনার সময় ওই শিক্ষক দম্পতি কেউ বাসায় ছিলেন না। ঘরের আলমারির জিনিসপত্র এলোমেলো পড়ে আছে।
এনামুল হক মিলনের স্ত্রী রুবিনা রহমান শ্রাবনী বলেন, ‘ঘটনার সময় আমরা স্কুলে ছিলাম। আমার ছেলে তাহজিদ (১০) মাদ্রাসায় পড়ে। সে দুপুরে মাদ্রাসা থেকে এসে ঘরে ঢুকে তার দাদিকে অচেতন অবস্থায় দেখে অনেক ডাকাডাকি করে। পরে ছেলে স্কুলে এসে আমাকে জানালে আমি বাসায় আসি। এসে দেখতে পাই, শাশুড়ির গলা, হাত, পা, মুখ বাঁধা।’তিনি আরও বলেন, ‘বাসার সবকিছু তছনছ দেখতে পেয়ে ঘরের আলমারির কাছে দেখি আলমারি ভাঙা। পরে প্রতিবেশীদের সহায়তায় স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ তাঁর অভিযোগ তার বাসা থেকে নগদ টাকাসহ সাত-আট ভরি স্বর্ণ লুট হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে সুটিয়াকাঠি ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমীন অসিম বলেন, ‘এনামুল হক এবং তাঁর স্ত্রী পৃথক পৃথক স্কুলে চাকরি করেন। ঘটনার সময় তারা উভয় স্কুলে ছিলেন। এমনকি তার ১০ বছরের একটি ছেলে স্কুলে গিয়েছিল। শুনেছি তার বাসায় কে বা কারা যেন প্রবেশ করে ঘরে থাকা এনামুলের মায়ের হাত, মুখ ও গলায় গামছা পেঁচিয়ে ঘরে থাকা টাকা স্বর্ণালংকার নিয়ে গেছে।’ইউপি সদস্য মো. বছিদ তালুকদার জানান, তাদের দুতলা একটি দালান ঘর। এর নিচ তলা কমপ্লিট হয়নি। দ্বিতীয় তালায় তারা থাকতেন। দুপুরে এনামুলের ঘরে দুর্বৃত্তরা ঢুকে তার মাকে মেরে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে নিয়ে গেছে।
স্বরূপকাঠি (নেছারাবাদ) থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমীন বলেন, এ বিষয়ে তদন্ত ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
স্টাফ রিপোর্টার: ‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ২৯ জুন ২০২৬ বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ের অডিটোরিয়া ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে কেক কাটা ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগের দুই নেত্রীর জামিন আবেদন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার সর্বস্তরের নাগরিক ও সাংবাদিকদের উদ্দেশ্যে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাজেট বিবরণী আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন পৌরসভার প্রশাসক এবং জামালপুরে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালে একটি বাসার বেডরুমের এসির ইনডোর ইউনিট থেকে চারটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করে সামাজিক বন বিভাগের বরিশাল সদর রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর র ...
সব মন্তব্য
No Comments