সাভার (ঢাকা) সংবাদদাতা: সাভার থানা স্ট্যান্ডের কাছে মহাসড়কের পাশে পাকিজা ডাইং এন্ড প্রিন্টিং কারখানায় আজসোমবার সকাল আটটার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। কারখানার গুদামে লাগা আগুন দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে বলে জানা যায়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। নুরুল ইসলাম বলেন, আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা পুরো গুদামে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গঠনাস্থলে পৌঁছে আগুন নেভাতে শুরু করে। কিন্তু আগুনের তীব্রতা বেড়ে গেলে চামড়া শিল্প নগরী থেকে ফায়ার সার্ভিসের আরো একটি ইউনিটকে আসার জন্য অনুরোধ করা হয়। তাদেরকে সাথে নিয়ে টানা দুই ঘন্টা চেষ্টায় সকাল দশটার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। ততক্ষণে গুদামে থাকা কাপড়ও কাটুন ফুরিয়ে যায়। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানতে চাইলে ফায়ার সার্ভিস কর্মকর্তা নুরুল ইসলাম জানান, বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুন লাগতে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে পাকিজার ডাইং এন্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রি কারখানার কারো বক্তব্য পাওয়া যায়নি।
শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে আহত হয়েছেন ৪৯ বিজিবির সিপাহি শফিউল আলম। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ পাঠানো হয়েছে। ...
বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে ভবেরবেড় গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মাসুম হোসেনের নবনির্মিত বাড়ির কাজ তার প্রতিবেশি সাইফুল ইসলাম প্রতিহিংসাবশত বারবার আদালতে মামলা দিয়ে কাজ বন্ধ রাখার অভিযোগ উঠেছে। এই মামলাক ...
কুমিল্লা অফিস: কুমিল্লার নাঙ্গলকোটে একই সময়ে দুটি ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাসানপুর ও গুণবতী এলাকায় ‘সোনার বাংলা এক্সপ্রে ...
নড়াইল প্রতিনিধি: গতকাল রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে জামায়াত নেতাকর্মীদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ...
সব মন্তব্য
No Comments