বিশেষ প্রতিনিধি: ঢাকা ৫ আসনের এমপি পদপ্রার্থী ও ,ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব কামরুল হাসান রিপন নেতাকর্মীদের দাওয়াত দিয়ে ঈদপূর্নমিলনী উদযাপন করলেন।
শনিবার বিকালে নড়াইবাগে ঢাকা-৫ আসনের আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী পূর্ণমিলনী আয়োজন করেন তিনি।
অনুষ্ঠানে প্রায় ৬ হাজারের বেশি নেতাকর্মী অংশ নিয়েছেন বলে জানিয়েছেন আয়োজকরা।
এ সময় কামরুল হাসান রিপনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপস্থিত নেতাকর্মীরা।
এ বিষয়ে কামরুল হাসান রিপন বলেন,রাজনীতি করতে হলে অবশ্যই তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগের প্রাণ হচ্ছে তৃণমূল, তারা যখন যাকে চাইবে, সেই নৌকার কাণ্ডারী হবে। তাই আমার লক্ষ্য হচ্ছে তৃণমূলকে শক্তিশালী করা এবং তাদের পাশে থাকা।
স্টাফ রির্পোটার: ৫ লাখ টাকার বিনিময়ে পূর্বের কোন দলিল নেই এমন জমি রেজিষ্ট্রেশন করে দিয়েছেন ঢাকা ডেমরার সাব রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম। শুধু তাই নয়,সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি ও পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারেক হোসেন মৃধার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় পাচারের অভিযোগে ২৫০ বস্তা সরকারি সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে প্রশাসন। এ সময় এ কে এম ইলিয়াস হাওলাদার নামে এক সার ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে।বুধব ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মাদকদ্রব্যসহ শান্ত মিয়া (২১) নামের এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া ...
সব মন্তব্য
No Comments