কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। ঘূর্নিঝড় রেমাল’র তান্ডবে ক্ষতিগ্রস্থ উপকূলের দুর্গত এলাকা পরিদর্শন ও দুর্গত মানুষের মাঝে ত্রান বিতরনের জন্য বঙ্গবন্ধু কন্যা,প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়ায় আসছেন। প্রধানমন্ত্রীর আগমনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। পুরো শহর নিরাপত্তার চাঁদরে ঢেকে দেয়া হয়েছে। শহরে সিসি ক্যামেরা স্থাপন সহ কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরী করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উপকূলের দুর্গত মানুষের চোখে মুখে এখন খুশীর ঝিলিক।
জানা গেছে, প্রধানমন্ত্রীর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিমান যোগে কলাপাড়া সরকারি মডেল মাধ্যমিক সংলগ্ন হ্যালিপ্যাডে অবতরন করবেন। পরে তিঁনি সড়ক পথে পৌরশহরের সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে ২ হাজার দুর্গত মানুষের মাঝে ত্রান বিতরন করবেন। ত্রান বিতরন শেষে দুপুর ২টায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র গমন করবেন। সেখানে বিভাগীয় উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে তাঁর মতবিনিময় করার কথা রয়েছে। মতবিনিময় শেষে তিঁনি আকাশ পথে ঢাকায় ফিরবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন পটুয়াখালী জেলা প্রশাসক মো.নুর কুতুবুল আলম।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন সফল করতে জেলা প্রশাসন ও জেলা আওয়ামীলীগের উদ্দোগে কলাপাড়ায় প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে শহরে মিছিল করেছে যুবলীগ, ছাত্রলীগ।
প্রসংগত, ঘূর্নিঝড় রিমাল’র তান্ডবে লন্ডভন্ড কলাপাড়া উপকূলে প্রায় শত কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে। ভেঙ্গে পড়েছে উপকূলের মানুষের জীবন যাত্রা। এতে দু:শ্চিন্তায় পড়েছেন জেলে, কৃষক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
স্টাফ রিপোর্টার: চলতি ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। আগামী ২৭ আগস্ট, বুধবার বিকেলে এই অধিবেশন শুরু হবে।সংসদ সচিবালয় সূত্রে জানা ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের পক্ষ থেকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছে বলে নিশ্চিত করেছে নয়াদিল্লি। একটি হলো দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ এবং অপরটি হলো আগামী সেপ্টেম্বরে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি'র সভাপতিত্বে আজ (মঙ্গলবার) বাংলাদেশ জাতীয় সংসদের কেবিনেট কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক স ...
স্টাফ রিপোর্টার: এক দিনের ব্যবধানে বাংলাদেশের সরকারের শীর্ষ পর্যায়ের তিন ব্যক্তির সঙ্গে বৈঠক করে ঢাকা ছেড়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) বিকেলে নয়াদিল্লির উ ...
সব মন্তব্য
No Comments