আন্তর্জাতিক ডেস্ক: টাইফুন উইফার কারণে ঝড়ের সর্বোচ্চ সতর্কতা জারি করেছে হংকং। টাইফুন উইফার ফলে ঘণ্টায় ১৬৭ কিলোমিটার (১০৩ মাইল) এরও বেশি বেগে ঝড়ো হাওয়া বইছে এবং এর ফলে পুরো অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বাতিল করতে হয়েছে ২০০ টিরও অধিক ফ্লাইট।
শহরের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সকাল ৯:২০ (০১২০ GMT) তে ঝড়ের সংকেত ১০ নম্বরে উন্নীত করেছে এবং বলেছে যে এটি "কিছু সময়ের জন্য" এই স্তরে থাকবে বলে ধারণা করা হচ্ছে।
এক সতর্কীকরণে বলা হয়েছে, উইফার প্রভাবে হংকংয়ের দক্ষিণে প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত এই হারিকেন ঝড়ের ধ্বংসাত্মক প্রভাব বিস্তৃত হতে পারে।
গুয়াংডং উপকূলের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসা টাইফুন উইফার ফলে হংকংয়ে ভারী বৃষ্টিপাত এবং তীব্র বাতাসের আশঙ্কায় কর্তৃপক্ষ অত্র অঞ্চলের বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার জন্য সতর্ক করেছে কারণ ঝড়ের তীব্র প্রভাব সারা দিন ধরে অনুভূত হতে পারে। সরকারের পক্ষ হতে ঝড়ের সময় নাগরিকদের নিরাপদ থাকার উপর জোর দেওয়া হয়েছে।
এই ঘটনাবলীর আলোকে, হংকং আন্তর্জাতিক বিমানবন্দর ইতিমধ্যেই তার ফ্লাইট সময়সূচীতে সম্ভাব্য ব্যাঘাতের জন্য প্রস্তুতি শুরু করেছে। বিশ্বের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর হিসেবে, হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের যেকোনো সিডিউল বিপর্যয় বিশ্বব্যাপী ভ্রমণকারীদের যাতায়াতে উপর তীব্র প্রভাব বিস্তার করে থাকে।
ঝড়ের কারণে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ (0293.HK) আজ রবিবার সকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে হংকং বিমানবন্দরে আগত বা ছেড়ে যাওয়া তাদের সমস্ত ফ্লাইট বাতিল করেছে। পাশাপশি এয়ারওয়েজের পক্ষ হতে এয়ার টিকেট পরিবর্তনের ফি মওকুফ এবং গ্রাহকদের জন্য পুনরায় টিকেট বুকিংয়ের ব্যবস্থা করেছে।
সমুদ্রের তীব্র ঢেউয়ের কারণে রবিবার বেশিরভাগ গণপরিবহন বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে ফেরি চলাচলও।
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির বার্লিনে প্রাইড অনুষ্ঠান চলাকালে জনতার ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ এবং তাকে ধরতে রাজধ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের একটি পর্যটন ক্যাম্পে রাতভর হামলায় চার শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। রাশিয়ার নিযুক্ত স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এই তথ্য জানিয়েছে। হামল ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের উত্থাপিত অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কক ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ১২ সেনাসহ ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে ...
সব মন্তব্য
No Comments