স্টাফ রিপোটার: বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী জনাব মির্জা আব্বাস বলেছেন “এই ফালতু নির্বাচন কমিশনের অধীনে বিএনপি নির্বাচনে যাবেনা। আওয়ামী লীগের অধীনে কোন নির্বাচনই সুষ্ঠু হতে পারে না। তিনি আরো বলেন, সংসদ ভাঙ্গতে হবে, প্রধানমন্ত্রীর ও মন্ত্রীগণ পদত্যাগ করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। তবেই নির্বাচনের পরিবেশ তৈরি হবে এবং বিএনপি নির্বাচনে যাবার চিন্তা করবে।”
মির্জা আব্বাস বলেন, শেখ হাসিনা জাতীকে বিভক্ত করে উন্নয়ন করছেন, কিন্তু আমাদের নেতা শহীদ জিয়া বলতেন জাতীকে বিভক্ত করে কোন উন্নয়ন নয়। তিনি বলেন, বিদ্যুৎ থাকুক বা না থাকুক কিন্তু কুইক রেন্টালের লোকেরা টাকা পাবে- এটাতো পুরাই লুটতরাজ।
সম্প্রতি মহানগর আওয়ামী লীগের এক নেতা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্পর্কে বক্তব্যকে ঔদ্ধত্যপূর্ণ এবং নির্বোধের আচরণ বলে মন্তব্য করেন। এগুলো করে কি তারেক রহমানকে মানুষের মন থেকে মুছে ফেলতে পারবেন ?
আজ ১৮ জুলাই সোমবার বেলা ১১ টায় রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র রমনা থানার ১৯ এবং শাহবাগ থানার ২১ নং ওয়ার্ডের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে মির্জা আব্বাস এসব বক্তব্য রাখেন। সাংগঠনিক টীম-২ এর প্রধান ও নগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উদ্ধোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদস্য সচিব রফিকুল আলম মজনু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক- ইউনুস মৃধা, মোশারফ হোসেন খোকন; সদস্য- এম হান্নান, এ্যাড. মকবুল হোসেন সরদার, শেখ মোহাম্মদ আলী চায়না সহ মহানগর ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবাক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, আওয়ামী লীগের নেতারা মুখে বলেন বিএনপি নাই, আন্দোলন নাই, কিন্তু তাদের মনের ভিতরে আছে বিএনপি ও দেশের জনগণকে নিয়ে ভয়। তাই তারা বিএনপিকে সমাবেশ করতে দিতে চায়না, জনগণকে প্রতিবাদ করতে দিতে চায়না। জনাব আবদুস সালাম দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সম্পর্কে নগর আওয়ামী লীগের এক নেতার ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করুন, নাহলে কোটি কোটি দেশ প্রেমিক জনতা আপনাদের উচিত জবাব দেবে।
সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, আমাদের নেতা তারেক রহমান, তিনি তাঁর মেধা, দক্ষতা এবং যোগ্যতাবলে আজ সারা বাংলাদেশের মানুষের মনে স্থান করে নিয়েছেন। তিনি বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলন সংগ্রামের দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বেই এই ফ্যাসিস্ট সরকারের পতন হবে।
স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের পক্ষের কোনো আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই। তাদের নীতি ও নৈতিকতা নেই। তারা মোনাফেকি করছে, আর ...
স্টাফ রিপোর্টার: দু-একটা ককটেল ফুটিয়ে বা বাসে আগুন দিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জনগণকে ক ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবিলম্বে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আজ ২১ সেপ্টেম্বর ২০২৬, স ...
ডেস্ক রিপোর্ট: জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২১ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিত ...
সব মন্তব্য
No Comments