ফরিদপুর অফিস : ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের কৃষ্ণমঙ্গলের ডাঙ্গী (বটতলা) শতবর্ষী পুকুর ভরাট এবং গুচ্ছগ্রাম নির্মাণ কাজ বন্ধে আদালত নিষেধাজ্ঞা দিয়েছেন।
আজ সোমবার হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান এবং রাজিক আল জলিলের বেঞ্চ শুনানী শেষে আজ এ আদেশ প্রদান করেন।
একই সাথে হাইকোর্টের পরবর্তী কোন আদেশ না দেওয়া পর্যন্ত উক্ত পুকুর ভরাট ও গুচ্ছগ্রাম নির্মাণের সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে বলেও আদেশ জারি করেন।
উল্লেখ্য, গত রবিবার (২১ মে) মানবাধিকার সংগঠন ল' এন্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট এর পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এবং ব্যারিস্টার মোঃ কাউছার শতবর্ষী পুকুর ভরাট ও গুচ্ছগ্রাম বন্ধে আদালতে রিট আবেদন করেন।
স্টাফ রির্পোটার: ৫ লাখ টাকার বিনিময়ে পূর্বের কোন দলিল নেই এমন জমি রেজিষ্ট্রেশন করে দিয়েছেন ঢাকা ডেমরার সাব রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম। শুধু তাই নয়,সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি ও পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারেক হোসেন মৃধার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় পাচারের অভিযোগে ২৫০ বস্তা সরকারি সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে প্রশাসন। এ সময় এ কে এম ইলিয়াস হাওলাদার নামে এক সার ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে।বুধব ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মাদকদ্রব্যসহ শান্ত মিয়া (২১) নামের এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া ...
সব মন্তব্য
No Comments