বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ দীর্ঘ আড়াই বছর পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ১২ (মার্চ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় রাণীশংকৈল উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি ঠাকুরগাঁও-৩ আসনের এমপি হাফিজউদ্দিন আহম্মেদ। সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না , উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান, উপজেলা আ.লীগ সভাপতি সাবেক অধ্যক্ষ সইদুল হক,মেয়র মোস্তাফিজুর রহমান,ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, আরএমও ডাঃ ফিরোজ আলম,থানার ওসি'র প্রতিনিধি এস আই আশরাফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুল কালাম, ডাঃ মুনিম, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, কাউন্সিলর রুহুল আমীন, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী,ও অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সম্পাদক মো.বিপ্লব, আবুল কালাম প্রমুখ।
এছাড়াও হাসপাতাল কমিটির বিভিন্ন সদস্য, ডাক্টার, নার্স, মিডওয়াইফ নার্স, পরিবার পরিকল্পনার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, স্বাস্থ্য সহকারী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা ব্যাপারে বক্তারা আলোচনা করেন। ব্যবস্থাপনা কমিটির সভাপতি সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, হাসপাতালের চলমান সমস্যাগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করে দ্রুত সমাধানের আশ্বাস দেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীর অগ্রণী (আবাসন) হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারকে মারধর করে অণ্ডকোষ চেপে ধরে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: মেহেন্দিগঞ্জ উপজেলার ১২নং দড়িচর খাজুরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড দড়িচর খাজুরিয়া লঞ্চঘাট সংলগ্ন নতুনহাট বাজারে ৫ জুলাই সোমবার সকাল ৭টায় জনৈক দেলোয়ার বে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সেই তহশিলদারের সরকারি রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার সংবাদ প্রকাশিত হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওটি। ঘটনার পরদিন তৎক্ষনাৎ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: অবৈধভাবে আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর পরই বালু খেকোরা হামলা চালিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করেছে এক সাংবাদিককে। এসময় তার সাথে থাকা ক্যামেরা ...
সব মন্তব্য
No Comments